শেয়ারFacebookWhatsApp

الْمَرْءُ عَلَى دِيْنِ خَلِيْلِهِ হাদিসাংশের ব্যাখ্যা করো।

উত্তর: মানুষের জীবনচরিত্রে অনেক ক্ষেত্রে তার বন্ধুর জীবনদর্শন বা চরিত্রের প্রভাব পড়ে। আলোচ্য হাদিসাংশে মহানবি (স) বলেছেন- 'ব্যক্তি তার বন্ধুর জীবনদর্শনের অনুসারী হয়।' সুতরাং প্রত্যেকের উচিত ভেবে চিন্তে বন্ধু নির্বাচন করা। একজন মুমিনের উচিত ধর্মপ্রাণ, সৎ ও আল্লাহভীরু লোককে বন্ধু হিসেবে গ্রহণ করা। অন্যথায় অসৎ সঙ্গের পাল্লায় পড়ে জীবন বিপন্ন হয়ে পড়বে। সৎ বন্ধু তার বন্ধুকে সৎ ও ন্যায়ের পথে পরিচালিত করবে। আর অসৎ চরিত্র ও স্বভাবের বন্ধু তার বন্ধুকে নিজস্ব চিন্তা, চেতনা, বিশ্বাস ও অনুসৃত পথে ধাবিত করবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

الْمَرْءُ عَلَى دِيْنِ خَلِيْلِهِ হাদিসাংশের ব্যাখ্যা করো।

উদ্দীপক

'ক' নামক গ্রামের মুন্নী বেগম আঁটসাঁট ও অশ্লীল পোশাকে চলাফেরা শুরু করলে অনেক মেয়ে তাকে এড়িয়ে চলে। তার এক সময়ের বান্ধবী মরজিনা তার সম্পর্কে বিভিন্ন লোকের কাছে বাজে মন্তব্য করে। তার অপর বান্ধবী ফাউজিয়া সুযোগ পেলেই তাকে অশালীন কথা শোনায়। একদিন স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মসজিদের ইমাম সাহেবের সামনে বলেন, 'এ ধরনের মেয়েদের ধ্বংস হওয়া উচিত।' তখন ইমাম সাহেব নিম্নোক্ত হাদিসটি পড়ে শোনান। لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ وَلَا بِاللَّعَانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَزْى

Dhaka · 2018

উত্তর

إِمَاطَةُ الْأَذَى عَنِ الطَّرِيقِ অর্থ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা।

উত্তর

মানুষের জীবনচরিত্রে অনেক ক্ষেত্রে তার বন্ধুর জীবনদর্শন বা চরিত্রের প্রভাব পড়ে। আলোচ্য হাদিসাংশে মহানবি (স) বলেছেন- 'ব্যক্তি তার বন্ধুর জীবনদর্শনের অনুসারী হয়।' সুতরাং প্রত্যেকের উচিত ভেবে চিন্তে বন্ধু নির্বাচন করা। একজন মুমিনের উচিত ধর্মপ্রাণ, সৎ ও আল্লাহভীরু লোককে বন্ধু হিসেবে গ্রহণ করা। অন্যথায় অসৎ সঙ্গের পাল্লায় পড়ে জীবন বিপন্ন হয়ে পড়বে। সৎ বন্ধু তার বন্ধুকে সৎ ও ন্যায়ের পথে পরিচালিত করবে। আর অসৎ চরিত্র ও স্বভাবের বন্ধু তার বন্ধুকে নিজস্ব চিন্তা, চেতনা, বিশ্বাস ও অনুসৃত পথে ধাবিত করবে।

উত্তর

ইমাম সাহেবের উদ্ধৃত হাদিসটি সংজ্ঞা বিবেচনায় কাওলি বা বিবৃতিমূলক হাদিস। যে হাদিসে মহানবি (স) এর প্রত্যক্ষ উত্তি স্থান পেয়েছে তাকে কাওলি বা বিবৃতিমূলক হাদিস বলে। কাওলি হাদিস দ্বারা মহানবি (স) এর কথা, বাণী ইত্যাদিকে বোঝায়। উদ্দীপকে উল্লিখিত হাদিসে নবি (স) চারটি মন্দগুণের কথা উল্লেখ করেন এবং এগুলোর পরিত্যাগকে মুমিনের বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন। হাদিসটির বাংলা অর্থ- মুমিন ব্যক্তি পরনিন্দুক ও দোষান্বেষক হবে না। সে অভিশাপকারী নয়, অশালীন নয় এবং সে নির্লজ্জও নয় (তিরমিযি)। মহানবি (স) এ হাদিসে মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে চারটি খারাপগুণ থেকে বেঁচে থাকার উপদেশ দিয়েছেন। হাদিসটি নবি (স) এর মুখনিসৃত বাণী হওয়ার কারণে কাওলি হাদিস হিসেবে পরিগণিত হবে। এ হাদিসে নবি (স)-এর কোনো কাজ বা তৎপরতার বিবরণ স্থান পায়নি। তিনি স্বভাবসুলভ উপদেশ দিয়েছেন। উদাহরণস্বরূপ এ হাদিসের ন্যায় নবি (স) অন্য একটি হাদিসে ইরশাদ করেছেন, সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। এ হাদিসটিতেও দেখা যাচ্ছে নবি (স) নিয়তকে কর্মের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন। কারো অন্তরের অবস্থা নবি (স) অবগত নন। তিনি নিজেও নিয়তের বাস্তব প্রকাশ দেখাতে পারবেন না। কেননা নিয়ত হচ্ছে সম্পূর্ণ অন্তরের বিষয়। সুতরাং উদ্দীপকে উদ্ধৃত হাদিসটি কাওলি বা বিবৃতিমূলক হাদিস

উত্তর

প্রশ্নেল্লেখিত হাদিসটি উদ্দীপকে মুন্নী বেগমের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। ইসলাম একটি মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। এর কোনো বিধানের মধ্যে অশালীনতার স্থান নেই। ইসলাম অশ্লীলতাকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। প্রশ্নেল্লেখিত হাদিসটিতে মহানবি (স) ইরশাদ করছেন- 'মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সে ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্যে মানুষ তাকে পরিত্যাগ করে' (বুখারি ও মুসলিম)। এ হাদিসটিতে নিকৃষ্ট ব্যক্তিদের পরিচয় তুলে ধরে তার থেকে মানুষের দূরে থাকার জন্য উপদেশ দিয়েছেন। আর অশ্লীলতা একটি মারাত্মক নৈতিক জুটি। মুমিনদেরকে এ মারাত্মক নৈতিকতা বহিভূত ত্রুটি থেকে বেঁচে থাকতে হবে। কেননা ব্যক্তি তার সাহচর্যে থাকা ব্যক্তির গুণাবলি দ্বারা প্রভাবিত হয়। ফলে সেও অশ্লীলতায় জড়িয়ে পড়বে। নিজের চরিত্রকে কলুষিত করে ফেলবে। উদ্দীপকে মুন্নীকেও দেখা যাচ্ছে সে আঁটসাঁট ও অশ্লীল পোশাকে চলাফেরা শুরু করেছে। তার অশ্লীল ও অশালীন চলাফেরা দেখে অনেক মেয়ে তাকে এড়িয়ে চলে। তার' এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবীরাও তাকে এড়িয়ে চলে। উপরে আলোচনায় বুঝা যাচ্ছে, মুন্নী বেগমের চরিত্রের সাথে প্রশ্নেল্লেখিত হাদিসটির সম্পর্ক বিদ্যমান। আর এ ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।