কুরআন মাজিদ খণ্ডাকারে নাযিল হয়েছে কেন?
উত্তর: অন্যান্য আসমানি কিতাবের ন্যায় আল-কুরআন একসাথে নাযিল করা হয়নি। এটি আল-কুরআনের বিশেষ মর্যাদার পরিচায়ক। মক্কার কাফিররা এ সম্পর্কে রাসুল (সা.)-কে প্রশ্ন করলে আল্লাহ তায়ালা বলেন, “কাফিররা বলে, তাঁর ওপর সমগ্র কুরআন একবার অবতীর্ণ হলো না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে তা দ্বারা মজবুত করার জন্য এবং আমি তা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করেছি।” (সূরা আল-ফুরকান : ৩২) আলোচ্য বক্তব্য দ্বারা বোঝা যায়, নবি (সা.) তথা সকলে যাতে কুরআন পরিপূর্ণভাবে বুঝতে পারে। তাই একে খণ্ডাকারে নাযিল করা হয়েছে। রাসুল (সা.) যখন যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখন আল্লাহ ওহির মাধ্যমে তা সমাধানকল্পে কুরআনের আয়াত নাযিল করেছিলেন। এই জন্য দীর্ঘ ২৩ বছরে কুরআন অবতীর্ণ হয় ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
কুরআন মাজিদ খণ্ডাকারে নাযিল হয়েছে কেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর