হিজরতের পরে অবতীর্ণ সূরাসমূহের মাধ্যমে বাবুলের ইচ্ছার
বাস্তবায়ন সম্ভব ।
হিজরতের পরে অবতীর্ণ সূরাসমূহের নাম মাদানি সূরা । এই সূরাসমূহের বিষয়বস্তু হচ্ছে পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসায়- বাণিজ্য, ব্রুয়-বিক্রয়সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান ।বিচারব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ-পররাষ্ট্রনীতি, ইবাদাতের রীতিনীতি, হালাল-হারাম ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। রাসুল (সা.) মাদানি জীবনে মদিনায় একটি সুন্দর ও সুষ্ঠু রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। একইভাবে উদ্দীপকের বাবুল সাহেব মাদানি সূরার মাধ্যমে দেশের সুশাসন প্রতিষ্ঠান করতে পারেন।
বাবুল সাহেবের ইচ্ছা তিনি ইসলামি আইন ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করবেন। ঠিক তেমনি মাদানি সূরাসমূহে ইসলামি আইন ও বিচার ব্যবস্থার বর্ণনা ও আলোচনা করা হয়েছে। মাদানি সূরার এই বিধানসমূহের মাধ্যমে বাবুল সাহেবের ইচ্ছা বাস্তবায়ন সম্ভব বলে আমি মনে করছি।