উদ্দীপকে আল-কুরআন বিষয়ে আলোচিত হয়েছে। আল-কুরআন সর্বশেষ আসমানি কিতাব।
কুরআন শব্দের শাব্দিক অর্থ হলো একত্রিত করা, মিলানো, অধিক পঠিত ইত্যাদি। পরিভাষায়, কুরআন এমন এক ঐশী গ্রন্থ, যার মধ্যে মানবজীবনের সকল দিক ও বিভাগের সমাধান রয়েছে এবং যা রাসুল (সা.)-এর ওপর অবতীর্ণ হয়েছে।
আল-কুরআন বিশ্বনবি মুহাম্মদ (সা.)-এর ওপর নাযিল করা হয়েছে। যাতে সর্বসাধারণ ও মুত্তাকিরা এর দ্বারা হিদায়েত লাভ করতে পারে। ৬০৯ খ্রিস্টাব্দে হেরা গুহায় সর্বপ্রথম এর অবতরণ শুরু হয়। অতঃপর সুদীর্ঘ ২৩ বছরে এর অবতরণের সমাপ্তি ঘটে। পবিত্র কুরআন ৩০ পারায় বিভক্ত। এতে ১১৪টি সূরা রয়েছে। তন্মধ্যে মাক্কি সূরা ৮৬টি এবং মাদানি সূরা ২৮টি। এতে ৫৫৪টি রুকু, ৭টি মনজিল এবং ৬৬৬৬টি আয়াত রয়েছে। এতে ১৪টি তিলাওয়াতে সিজদাহ রয়েছে। আল-কুরআন ছাড়াও এর আরও অনেক নাম রয়েছে। যেমন— আল কিতাব, আল ফুরকান, আল হুদা, আয যিকর, আল-হিকমাহ, আন- নূর ইত্যাদি। আল-কুরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো মানবজাতি । এটি আল-কুরআনের সংক্ষিপ্ত পরিচয়।
উদ্দীপকের অধ্যাপক আবু সাঈদ বললেন, আল-কুরআন সর্বশেষ আসমানি কিতাব। এটি কিয়ামত পর্যন্ত মানবমণ্ডলীর জীবনবিধান। তিনি আল-কুরআনের শাব্দিক, পারিভাষিক এবং কাঠামোগত পরিচয়ও বর্ণনা করেন। সুতরাং উদ্দীপকে আলোচিত বিষয় হলো আল- কুরআন। আর এটি সর্বশেষ আসমানি কিতাব।