শেয়ারFacebookWhatsApp

রাবি (راوی) শব্দের অর্থ কী?

উত্তর: করাবি শব্দের অর্থ বর্ণনাকারী।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

রাবি (راوی) শব্দের অর্থ কী?

উদ্দীপক

একদিন দুজন পথচারীর মধ্যে হাঁটার সময় সামান্য ধাক্কা লাগাকে কেন্দ্র করে তুমুল ঝগড়া বেঁধে গেল। রাস্তায় লোকজন জড়ো হয়ে তাদের থামাতে ব্যর্থ হয়। ক্রুব্ধ দুজনের কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। দুজনের মধ্যে হাতাহাতির উপক্রম হলো। এ সময় মসজিদের ইমাম সাহেব ঐ পথ দিয়ে যাচ্ছিলেন। অবস্থা আঁচ করতে পেরে তিনি দুজনের মাঝখানে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, "তোমরা থামো, আমি একটি হাদিস শুনাচ্ছি”। আল্লাহর রাসুল (স) এরশাদ করেন- fo لَيْسَ الشَّدِيدُ بِالصُّرْعَةِ إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ . হাদিসটির অনুবাদ শুনালে একজন লজ্জিত হয়ে হাত মেলাতে উদ্যত হলে অপরজন তাকে দেখে নেব বলে হুমকি দিয়ে চলে গেল।

Dhaka · 2017

উত্তর

করাবি শব্দের অর্থ বর্ণনাকারী।

উত্তর

আলোচ্য হাদিসের অর্থ হলো- মানুষ তার বন্ধুর দীন বা জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়। এ হাদিসটি আবু হুরায়রা (রা) বর্ণনা করেছেন। এখানে মহানবি (স) সৎ বন্ধু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন। মানুষের সাধারণ স্বভাব হচ্ছে বন্ধুর কর্মপদ্ধতি ও আদর্শের প্রতি আগ্রহী হওয়া। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক ও সাবধান হতে হবে। এক্ষেত্রে ধর্মপ্রাণ, সৎ, আল্লাহভীরু ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করতে রাসুল (স) উৎসাহিত করেছেন। হাদিসটি থেকে আমরা মূলত এ শিক্ষাই লাভ করি।

উত্তর

উল্লিখিত হাদিসের আলোকে হাত মিলাতে উদ্যত পথচারীকে প্রকৃত শক্তিমান বলে আখ্যায়িত করা যায়।উদ্দীপকে বর্ণিত হাদিসটি আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হয়েছে। এখানে রাসুল (স) বলেছেন- 'সেই ব্যক্তি শক্তিমান নয় যে মল্লযুদ্ধে সক্ষম, বরং শক্তিমান তো সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে' (বুখারি ও মুসলিম)। এ হাদিস অনুযায়ী হাত মিলাতে উদ্যত পথচারীর মধ্যে শক্তিমানের বৈশিষ্ট্য লক্ষণীয়।উদ্দীপকে দেখা যায়, একটি সামান্য বিষয় নিয়ে দুজন পথচারী ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিও করে। এ সময় ইমাম সাহেব তাদেরকে থামাতে উল্লিখিত হাদিসটি শোনান। হাদিসটি শুনে বিবাদকারীর একজন অন্যজনের সাথে হাত মিলাতে উদ্যত হয়। অর্থাৎ সে রাগের সময় নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ক্রোধ একটি রিপু। এর ফলে ব্যক্তি উত্তেজিত হয়ে পড়ে, হিতাহিত জ্ঞান থাকেনা। ফলে সে নিজের ও অন্যের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাই যারা এ প্রবৃত্তির সাথে যুদ্ধ করে নিজেকে সংযত করতে পারে তারা বিজয়ী হয়। এটি সর্বোত্তম জিহাদের পর্যায়ভুক্ত। সুতরাং হাদিস অনুযায়ী হাত মিলাতে উদ্যত পথচারীকে প্রকৃত শক্তিমান বলা যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'দেখে নেব' বলে হুমকি প্রদানকারীর আচরণে প্রতিহিংসাপরায়ণতার বহিঃপ্রকাশ ঘটেছে, যা ইসলামের দৃষ্টিতে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ধরনের আচরণ সমাজে বিপর্যয় ও বিশৃঙ্খলার জন্ম দেয়।ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। তাই ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু, সুন্দর সমাজ গঠন ইসলামের কাম্য। ঔদ্ধত্য, প্রতিহিংসার মাধ্যমে কারও ক্ষতি করার প্রবণতাকে ইসলামে স্থান দেওয়া হয়নি। বরং এ ধরনের মানসিকতার অধিকারীকে নিবৃত্ত করতে বলা হয়েছে। উদ্দীপকে বর্ণিত হুমকি প্রদানকারীর আচরণ ইসলামি শিক্ষার সম্পূর্ণ বিপরীত। আর এ ধরনের আচরণ- সমাজে অরাজকতা, নৈরাজ্য সৃষ্টি করে সমাজকে অকল্যাণের দিকে ধাবিত করে।উদ্দীপকে দেখা যায়, দুজন বিবাদকারীকে মিলানোর জন্য একজন ইমাম মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। কিন্তু বিবাদকারীর একজন ভুল বুঝতে পেরে সংযত হলেও অন্যজন ঔদ্ধত্য প্রদর্শন করে। সে 'দেখ নেব' বলে অপরজনকে হুমকি দেয়। এ ধরনের আচরণকারী ইসলামে জুলুমকারী হিসেবে গণ্য হবে এবং তাকে নিবৃত্ত করতে ইসলামে উৎসাহিত করা হয়েছে। হাদিসে বলা হয়েছে- 'তোমরা অত্যাচারী ভাইকে সাহায্য করো এবং অত্যাচারিত ভাইকে সাহায্য করো। যদি সে অত্যাচারী হয়, তাহলে তাকে অত্যাচার থেকে নিবৃত্ত করো। আর যদি সে অত্যাচারিত হয়, তবে তাকে সাহায্য করো।' মুমিনরা পরস্পর ভাই ভাই। তাই কেউ যদি কারও ক্ষতি করতে চায় তাহলে অপর মুসলমানের কর্তব্য হলো তাদেরকে সংশোধন করে দেওয়া। কেউ যদি সংশোধন না হয় তাহলে বিপর্যয় রোধ করার জন্য সামষ্টিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ জুলুম, অত্যাচার-নির্যাতন অত্যন্ত গর্হিত কাজ। ইসলামে এর কোনো স্থান নেই। এসব কাজ মানুষের অধিকার নষ্ট করে এবং যারা কাজে জড়িত থাকে তাদের পরকালীন ও ইহকালীন কল্যাণ বিনষ্ট হয়। তাই জালিমকে যথাসম্ভব প্রতিরোধ করাই মুমিনের কর্তব্য।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে একথা প্রমাণিত যে 'দেখে নেব' বলে হুমকি প্রদানকারীর আচরণ ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। কারণ এ ধরনের কাজ সমাজের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ব্যক্তির জন্যও ক্ষতিকর।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।