শেয়ারFacebookWhatsApp

ইমানের সর্বোৎকৃষ্ট শাখা কোনটি?

উত্তর: ইমানের সর্বোৎকৃষ্ট শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু বা আল্লাহ তা'য়ালার একত্ববাদের সাক্ষ্যদান করা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

ইমানের সর্বোৎকৃষ্ট শাখা কোনটি?

উদ্দীপক

P ও Q দুইভাই। P পরনিন্দা করে, অশ্লীল কথা বলে, মানুষকে অভিশাপ দেয় এবং যে কোনো হীন কাজ করতে পারে। Q একজন ফল ব্যবসায়ী। ফরমালিন ও কারবাইডমুক্ত ফল বিক্রি করে। জীবনে সে কখনো ওজনে কম দেয়নি ও খারাপ ফল বিক্রি করেনি। সে ইসলামি শরিয়া মোতাবেক জীবন- যাপন করে।

Rajshahi · 2017

উত্তর

ইমানের সর্বোৎকৃষ্ট শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহু বা আল্লাহ তা'য়ালার একত্ববাদের সাক্ষ্যদান করা।

উত্তর

প্রশ্নোক্ত হাদিসটির অর্থ হলো- 'উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম।' আলোচ্য হাদিসে দানগ্রহীতার হাতের উপর, দান প্রদানকারীর হাতকে প্রাধান্য দিয়ে দান গ্রহণকে নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে যে, দানকারীর উপরের হাত (কেননা, দান করার সময় দাতার হাত উপরেই থাকে) দানগ্রহীতার নিচের হাতের চেয়ে উত্তম। এ থেকে বোঝা যায়, দানগ্রহীতা দাতার কাছে অনেকটাই মর্যাদাহীন। এ জন্যেই মহানবি (স) দাতাকে তার অভাবগ্রস্ত নিকটাত্মীয়দেরকে দান করার নির্দেশ দিয়ে তাদেরকে অন্যের নিকট হাত পাতার গ্লানি থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন।

উত্তর

ইসলামে সকল ধরনের খারাপ কাজকে হারাম করা হয়েছে। এক্ষেত্রে ইসলামে খারাপ কাজের জন্য ব্যক্তিকে তিরস্কার করার মাধ্যমে খারাপ কাজে নিরুৎসাহিত করা হয়েছে। অশ্লীলতাও ইসলামে গ্রহণযোগ্য নয়, এজন্য অশ্লীলতার সাথে যুক্ত ব্যক্তি ইসলামে নিকৃষ্টতম। উদ্দীপকে P-ও অনুরূপ একজন ব্যক্তি।রাসুলুল্লাহ (স) বলেছেন, 'মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সেই ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে' (বুখারি ও মুসলিম)। এ হাদিস থেকে বোঝা যায়, ইসলাম অশ্লীলতাকে হারাম কাজের অন্তর্ভুক্ত করেছে। উদ্দীপকে P এরূপ কর্মকাণ্ডের সাথেই জড়িত। সে অশ্লীল কথা বলে, মানুষকে অভিশাপ দেয় এবং যেকোনো হীন কাজ করতে পারে। সুতরাং হাদিসের আলোকে তাকে নিকৃষ্টতম ব্যক্তি বলা যায়। তার এরূপ আচরণের কারণে মানুষ তাকে পরিত্যাগ করবে এটাই স্বাভাবিক। প্রকৃতপক্ষে ইসলাম একটি সর্বাঙ্গীণ মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। এর মধ্যে অশালীন, অশ্লীল ও অসভ্য কোনো কিছুর স্থান নেই। কুরআনে এসেছে- 'মুহাম্মদ (স) আপনি বলুন, নিশ্চয়ই আপনার রব সকল প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।' সুতরাং বলা যায়, P এর কাজটি ইসলামে অত্যন্ত নিন্দনীয়।

উত্তর

একজন সৎ ব্যবসায়ী হিসেবে Q এর কর্মকাণ্ড ইসলামের দৃষ্টিতে অত্যন্ত প্রশংসনীয় এবং এর জন্য সে কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে অর্থাৎ আখিরাতে উচ্চ মর্যাদায় আসীন হবে।ইসলামে সততাকে জীবনের সর্বক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে এবং এর জন্য ইহকাল ও পরকাল উভয় জীবনে উত্তম প্রতিদানের ব্যবস্থা করা হয়েছে। একজন সৎ লোক দুনিয়াতে সকলের নিকট সম্মান পান; আখিরাতেও তিনি সফলতা লাভ করবেন। উদ্দীপকে Q-ও অনুরূপ একজন ব্যক্তি।Q এর কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায়, সে একজন সৎ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সে ফরমালিন ও কার্বাইডমুক্ত ফল বিক্রি করে এবং বেচাকেনার ক্ষেত্রে সম্পূর্ণ সততার অনুশীলন করে। তার মতো সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীর জন্য ইসলামে সুসংবাদ প্রদান করা হয়েছে। হাদিসে এসেছে, 'বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন' (মুসতাদরাক হাকিম)। Q-ও আখিরাতে এই উত্তম প্রতিদান লাভ করবে। প্রকৃতপক্ষে ব্যবসায়ের ক্ষেত্রে Q এর এমন অনেক সুযোগ ছিল যার মাধ্যমে সে অসৎ উপায়ে প্রচুর লাভবান হতে পারত। কিন্তু ইসলামের আদর্শ মেনে এবং আল্লাহর ভয়ে সে সৎ থেকেছে। এজন্যই সে কিয়ামতের কঠিন দিনে শহিদদের সাথে বিপুল আনন্দে আল্লাহর আরশের ছায়া লাভ করবে। তার এ পুরস্কার সততা, সত্যনিষ্ঠা আর আল্লাহভীতির জন্যই।পরিশেষে বলা যায়, Q এর মতো আমাদের সকলেরই উচিত জীবনের সর্বক্ষেত্রে সততার অনুশীলন করা। তাহলেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব।
HSCIslamic Studies 2nd PaperRajshahi 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।