শেয়ারFacebookWhatsApp

ইমাম সাহেব ১ম খুতবায় কোন হাদিসের প্রতি ইঙ্গিত করেন? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের প্রথম খুতবায় ইমানের প্রতিবন্ধক দোষাবলি সম্পর্কিত হাদিসটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।"হযরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুমিন ব্যক্তি না পরনিন্দুক, ছিদ্রান্বেষী, আর না অভিসম্পাতকারী আর না অশ্লীলভাষী, আর না নির্লজ্জ।” (তিরমিযি) এ হাদিসে রাসুলুল্লাহ (সা.) চারটি মন্দগুণের উল্লেখ করে চরিত্রে এগুলোর পরিত্যাগকে মুমিনের বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মুমিন হওয়া এবং পরনিন্দা, অভিশাপ, অশালীন ও নির্লজ্জতা একত্র হবে না। মুমিন হতে হলে এ চারিত্রিক ত্রুটিগুলো থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। কেননা ইসলামে এ চারটি আচরণকে অত্যন্ত নিকৃষ্ট পর্যায়ের হারাম হিসেবে বিবেচনা করা হয়েছে।আল্লাহ তায়ালা বলেন, “মুমিনগণ! তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাক। কেননা কোনো কোনো ধারণা পাপ। তোমরা একে অন্যের দোষান্বেষণ কর না এবং একজন অপরজনের অনুপস্থিতিতে নিন্দা কর না। (সূরা হুজুরাত : ১২)

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

ইমাম সাহেব ১ম খুতবায় কোন হাদিসের প্রতি ইঙ্গিত করেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জুমার ইমাম জুন মাসের ১ম খুতবায় এমন একটি হাদিস নিয়ে আলোচনা করছিলেন, যে হাদিসের চারটি মন্দগুণের উল্লেখ রয়েছে। এই চারটি এমন গুণ যেগুলোর পরিত্যাগকে মুমিনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, তিনি ২য় খুতবায় আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন দুটি জিনিস উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা, করে, এমন একটি হাদিসের ব্যাখ্যা দেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

হাদিসের মূল বক্তব্যকে মতন বলে।

উত্তর

মৌলিক ইবাদত বলতে সেসব ইবাদতকে বোঝায় যা অবশ্যই পালনীয়। যেমন- নামায, রোযা, হজ, যাকাত ইত্যাদি। এছাড়াও বান্দার হক আদায় করাও মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামায আদ্দা করা, রমজান মাসের রোযা রাখা, সামর্থ্যবান হলে নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে বাইতুল্লাহর জিয়ারত ও অন্যান্য কাজ সম্পন্ন করা এবং নিসাব পরিমাণ মালের অধিকারী হলে সে মালের শতকরা ২.৫ ভাগ আল্লাহ তায়ালার নির্ধারিত ৮টি খাতে ব্যয় করাই হলো মৌলিক ইবাদত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের প্রথম খুতবায় ইমানের প্রতিবন্ধক দোষাবলি সম্পর্কিত হাদিসটির প্রতি ইঙ্গিত করা হয়েছে।"হযরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুমিন ব্যক্তি না পরনিন্দুক, ছিদ্রান্বেষী, আর না অভিসম্পাতকারী আর না অশ্লীলভাষী, আর না নির্লজ্জ।” (তিরমিযি) এ হাদিসে রাসুলুল্লাহ (সা.) চারটি মন্দগুণের উল্লেখ করে চরিত্রে এগুলোর পরিত্যাগকে মুমিনের বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মুমিন হওয়া এবং পরনিন্দা, অভিশাপ, অশালীন ও নির্লজ্জতা একত্র হবে না। মুমিন হতে হলে এ চারিত্রিক ত্রুটিগুলো থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। কেননা ইসলামে এ চারটি আচরণকে অত্যন্ত নিকৃষ্ট পর্যায়ের হারাম হিসেবে বিবেচনা করা হয়েছে।আল্লাহ তায়ালা বলেন, “মুমিনগণ! তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাক। কেননা কোনো কোনো ধারণা পাপ। তোমরা একে অন্যের দোষান্বেষণ কর না এবং একজন অপরজনের অনুপস্থিতিতে নিন্দা কর না। (সূরা হুজুরাত : ১২)

উত্তর

উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের দ্বিতীয় খুতবায় বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটির ব্যাখ্যা দেন। যাতে আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।হযরত আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত তিনি বলেন, "রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলমান যদি একটি বৃক্ষরোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে, এরপর কোনো মানুষ কিংবা পাখি অথবা চতুষ্পদ জন্তু তা হতে ভক্ষণ করে, তবে তা তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায় হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ হাদিসে মহানবি (সা.) বৃক্ষরোপণ ও ফসল উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।মানুষের জীবনযাত্রায় সবুজ বৃক্ষ ও ফসলের অবদান অপরিসীম। এর মাধ্যমে মানুষের প্রতি আল্লাহর রহমত অফুরান ধারায় বর্ষিত হয়। মানুষ নানাভাবে উপকৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি পাই। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, পরিবেশের ভারসাম্য, মৌসুমি ফলমূল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য।আলোচ্য হাদিসে বৃক্ষরোপণের নির্দেশদানের মাধ্যমে মহানবি (সা.) আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ প্রদান করেছেন।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।