উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের ২য় খুতবায় বর্ণিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের দ্বিতীয় খুতবায় বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসটির ব্যাখ্যা দেন। যাতে আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।হযরত আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত তিনি বলেন, "রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলমান যদি একটি বৃক্ষরোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে, এরপর কোনো মানুষ কিংবা পাখি অথবা চতুষ্পদ জন্তু তা হতে ভক্ষণ করে, তবে তা তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায় হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ হাদিসে মহানবি (সা.) বৃক্ষরোপণ ও ফসল উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।মানুষের জীবনযাত্রায় সবুজ বৃক্ষ ও ফসলের অবদান অপরিসীম। এর মাধ্যমে মানুষের প্রতি আল্লাহর রহমত অফুরান ধারায় বর্ষিত হয়। মানুষ নানাভাবে উপকৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ওষুধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি পাই। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, পরিবেশের ভারসাম্য, মৌসুমি ফলমূল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য।আলোচ্য হাদিসে বৃক্ষরোপণের নির্দেশদানের মাধ্যমে মহানবি (সা.) আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ প্রদান করেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ইমাম সাহেবের ২য় খুতবায় বর্ণিত বিষয়টি তোমার পাঠ্যবইয়…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর