দৃশ্যকল্প-১ বাংলাদেশের জনগণের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা পালিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১-এ বাংলাদেশের জনগণের কর্মকান্ডে যে হাদিসের শিক্ষা পালিত হয়েছে সে হাদিসটি আমার পাঠ্যবইয়ের হাদিস নং ৭বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্পর্কিত হাদিসের শিক্ষা পালিত হয়েছে। হাদিসটি হলো- হযরত নুমান ইবনে বাশীর (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) ঘোষণা করেছেন: তুমি মু'মিনগণকে পারস্পরিক করুণা প্রদর্শন, পারস্পরিক প্রেম-ভালোবাসা এবং পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের দিক দিয়ে একই দেহের ন্যায় দেখাতে পাবে। যখন দেহের কোনো একটি অঙ্গ কষ্ট অনুভব করে, তখন গোটা দেহটাই জ্বর ও নিদ্রাহীনতা দ্বারা এর প্রতি সাড়া দিয়ে থাকে। (বুখারি ও মুসলিম) এ হাদিসখানা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই গোটা বিশ্বের মুসলমানগণ ভৌগোলিক অঞ্চল, জাতি, বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে একই ভ্রাতৃত্বের সুনিবিড় বন্ধনে আবদ্ধ। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের কী পরিমাণ দায়িত্বও কর্তব্য রয়েছে তা এ হাদিসে রাসুল (সা.) একটি দেহের উপমা দ্বারা বুঝিয়ে দিয়েছেন। উদ্দীপকে বা দৃশ্যকল্প-১ এ মায়ানমারের নির্যাতিত মুসলিমগণের প্রতি বাংলাদেশের জনগণের অকাতরে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাই উপরিউক্ত হাদিসে শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ বাংলাদেশের জনগণের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা পালিত হ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর