দৃশ্যকল্প-২ এ আকরামের দানটি চিহ্নিতপূর্বক হাদিসের আলোকে এর সামাজিক ও পারলৌকিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বর্ণিত আকরামের দানটি সাদাকায়ে জারিয়াহহিসেবে স্বীকৃত। 'সাদাকাতুন জারিয়াহ'-এর অর্থ প্রবহমান সাদাকা। যে দানের ফল দীর্ঘস্থায়ী হয়, তাকে সাদাকায়ে জারিয়াহ বলা হয়। যেমন- রাস্তাঘাট, পুল, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ইত্যাদি নির্মাণ। এগুলো জনকল্যাণকর কাজ। রাসুল (সা.) বলেছেন, মানুষ যখন মারা যায়, তখন মানুষের আমলের (যাওয়াবের) ধারা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের আমলের সাওয়াব সদা সর্বদা অব্যাহত থাকে। ১. সাদকায়ে জারিয়াহ ২. এমন ইলম, (বিদ্যা) যার দ্বারা মানুষের উপকার সাধিত হয় এবং ৩. সুসন্তান, যে তার পিতা-মাতার জন্য দোয়া করে। (সহিহ মুসলিম) এ হাদিসে সদকায়ে জারিয়াহকে স্বীকৃতি দেওয়া হয়েছে ও উদ্বুদ্ধ করা হয়েছে। অন্য একটি হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, দু'জন লোক সম্পর্কে হিংসা করা বৈধ- একজন হচ্ছেন সে ব্যক্তি, যাকে আল্লাহ তায়ালা ধন-সম্পদ দান করেছেন এবং তা আল্লাহর পথে খরচ করার তাওফিক ও ক্ষমতা দান করেছেন।" (বুখারি ও মুসলিম) উদ্দীপকে জনাব আকরাম জনাব শরিফের প্রতি ঈর্ষান্বিত হয়ে মসজিদটি তিন তলায় উন্নীত করে দেন। যা হাদিস অনুসারে সংগত। ভালো কাজের ক্ষেত্রে অর্থাৎ, দান সাদকা করার ক্ষেত্রে এমন 'হিংসার সামাজিক ও পারলৌকিক গুরুত্ব অপরিসীম। কারণ দান-সাদকার মাধ্যমে সমাজসেবামূলক তথা জনহিতকর বিভিন্ন কাজের ক্ষেত্রে সমাজের বিত্তশালীরা উদ্বুদ্ধ হয়ে আরো বেশি বেশি এগিয়ে আসবে। ফলে জনগণ তাদের জীবন চলার পথের অনেক সমস্যার সমাধান পেয়ে যাবে। মানুষের কষ্ট লাঘব হবে। এবং পরকালীন জীবনে দানের সাওয়াবের কারণে তিনি নাজাত পাবেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ আকরামের দানটি চিহ্নিতপূর্বক হাদিসের আলোকে এর সামাজিক …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর