জনাব মহসিনের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মহসিনের কর্মকাণ্ডে নিম্নোক্ত হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়। হাদিসটি হলো রাসুল (সা.) বলেছেন, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম এবং তাদের থেকেই দান করা আরম্ভ কর যারা তোমার অধীনে আছে। আর উত্তম দান হচ্ছে তা, যা প্রাচুর্য হতে প্রদান করা হয় এবং যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন। আর যে ব্যক্তি (অন্যের নিকট হতে) অমুখাপেক্ষী হতে চায়, আল্লাহ তাকে সমুখাপেক্ষী করেন। (বুখারি ও মুসলিম) আলোচ্য হাদিসে রাসুল (সা.) স্বীয় অধীনস্থ অভাবগ্রস্ত আত্মীয়স্বজন থেকে প্রথমে দান শুরু করে নিজের বংশের লোককে অন্যের নিকট হাত পাতা থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন। অতএব, স্বীয় আত্মীয়-স্বজনের মধ্য থেকে যারা আত্মমর্যাদাশীল অথচ অভাবগ্রস্ত তারা প্রকাশ্যে সাহায্য চাইতে লজ্জাবোধ করলেও তাদের থেকেই দান আরম্ভ করা কর্তব্য। উদ্দীপকে জনাব মহসিন তার কর্মীদের মাঝে প্রচুর টাকা-পয়সা বিতরণ করলেও তার দরিদ্র ভাই জাহিদ ও অন্যান্য আত্মীয়স্বজনকে এড়িয়ে চলেন যা উপরিউক্ত হাদিসের শিক্ষার সুস্পষ্ট লঙ্ঘন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব মহসিনের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর