জনাব জাহিদের ঋণের প্রক্রিয়াটি হাদিসের আলোকে চিহ্নিতপূর্বক এর সামাজিক ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তথ্যে দেখা যায়, জনাব জাহিদ একজন নিম্ন বেতনভুক্ত কর্মচারী। তার বেতনের টাকা মাসের বিশ তারিখের দিকেই শেষে হয়ে যায়। এজন্য তিনি মাঝে মাঝে টাকা-পয়সা ধার করে চলেন এর বেতন পেয়েই সে ধার পরিশোধ করেন। কর্মস্থলে জাহিদ সবার আস্থাভাজন ব্যক্তি হিসেবে সুপরিচিত। ঋণ সম্পর্কিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, তোমরা ঋণ থেকে সাবধান হও। কেননা ঋণ রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা।” (বায়হাকি) উল্লিখিত হাদিসটিকে রাসুল (সা.) ঋণ গ্রহণ সম্পর্কে সাবধানতার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ প্রয়োজন ব্যতীত ঋণ না করা। হাদিস বিশ্লেষণ করলে আমরা বলতে পারি। ঋণ গ্রহণ করা অপরাধ নয় বরং অপরাধ হলো প্রতিশ্রুতি অনুযায়ী তা পরিশোধ না করা। ঋণ গ্রহণ করে যদি তা সময় মতো পরিশোধ করা হয় তাহলে ঋণদাতা ঋণগ্রহীতার ওপর আস্থাশীল হয় এবং পরবর্তীতে তাকে আবারও তার বিপদে-আপদে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এবং ঋণগ্রহীতারও কোনো লাঞ্ছনার ও মানসম্মান হারানোর কোনো ভয় থাকে না। আমরা যদি ব্যক্তিগতভাবে সবাই ঋণ গ্রহণ ও পরিশোধের ক্ষেত্রে ওয়াদার বরখেলাফ না করি তাহলে সমাজে কর্জে হাসানা প্রদানের প্রবণতা বাড়বে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে, আমরা ঋণ পরিশোধের ক্ষেত্রে আমরা ওয়াদার বরখেলাফ করার কারণে সমাজে বর্তমানে সুদের লেনদেন বেড়ে গেছে। সমাজের মানুষ একে অপরের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। ফলে দেখা দিয়েছে সামাজিক নৈরাজ্য ও নিরাপত্তাহীনতা। অতএব, আমরা যদি রাসুল (সা.)-এর হাদিস অনুসারে প্রয়োজনে ঋণ করি এবং তা সঠিক সময়ে পরিশোধ করি তাহলে জাহিদের মতো আমরাও অভাব অনটনে থেকেও অন্যের আস্থাভাজন হতে পারি এবং আমাদের প্রয়োজনে অন্যের সাড়া পেতে পারি।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব জাহিদের ঋণের প্রক্রিয়াটি হাদিসের আলোকে চিহ্নিতপূর্বক এর সামাজি…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর