শেয়ারFacebookWhatsApp

আলিফ-লাম-মিম কী?

উত্তর: الم এর প্রকৃত মর্মার্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে কোনো কোনো মুফাসসির এর মর্মার্থ সম্পর্কে নিজস্ব মতামত পেশ করেছেন। যেমন কেউ কেউ বলেন, الم -এর আলীফ দ্বারা আল্লাহ, দ্বারা লাম জিবরাইল এবং মীম দ্বারা মুহাম্মদ (সা.) কে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তায়ালা জিবরাইল (আ.)-এর মাধ্যমে মুহাম্মদ (সা.)-এর ওপর আল-কুরআন অবতীর্ণ করেছেন।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আলিফ-লাম-মিম কী?

উদ্দীপক

অধ্যাপক রহমান সাহেব শ্রেণিকক্ষে কুরআনের দুটি আয়াত নিয়ে আলোচনা করেন। প্রথম আয়াতে পাপাচার থেকে আত্মরক্ষা ও পরকালে মুক্তির গুণসম্পন্ন ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। অতঃপর দ্বিতীয় আয়াতে অনন্ত জীবনের জবাবদিহিতার প্রতি অনীহা প্রদর্শন ও স্রষ্টার প্রতি আস্থাহীনদের পরিণতির কথা ব্যক্ত রয়েছে ।

উত্তর

আল-কুরআন সর্বশেষ আসমানি কিতাব। এটি মুত্তাকিদের জন্য হিদায়েত স্বরূপ

উত্তর

الم এর প্রকৃত মর্মার্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে কোনো কোনো মুফাসসির এর মর্মার্থ সম্পর্কে নিজস্ব মতামত পেশ করেছেন। যেমন কেউ কেউ বলেন, الم -এর আলীফ দ্বারা আল্লাহ, দ্বারা লাম জিবরাইল এবং মীম দ্বারা মুহাম্মদ (সা.) কে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ তায়ালা জিবরাইল (আ.)-এর মাধ্যমে মুহাম্মদ (সা.)-এর ওপর আল-কুরআন অবতীর্ণ করেছেন।

উত্তর

অধ্যাপক ইলিয়াস সাহেবের বক্তব্যে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে । মুত্তাকিরা যাবতীয় পাপ হতে আত্মরক্ষা করে এবং তারাই পরকালে মুক্তি পাবে। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। (সূরা আন-নাবা : ৩১) মুত্তাকিরা আল্লাহকে না দেখে ভয় করে। তার প্রদত্ত নিষেধাজ্ঞা কখনো তারা অমান্য করে না। মহান আল্লাহ তায়ালা মুত্তাকিদের বৈশিষ্ট্য ও গুণাবলি বর্ণনা করতে গিয়ে সূরা আল-বাকারায় উল্লেখ করেন যে- ১. মুত্তাকিরা গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে, ২. সালাত কায়েম করে, ৩. আল্লাহর দেওয়া রিযিক থেকে ব্যয় করে, ৪. আসমানি কিতাব তথা আল-কুরআনে বিশ্বাস করে এবং ৫. পরকালীন জীবনে পূর্ণ বিশ্বাস রাখে তারাই মুত্তাকি এবং এরাই সফলকাম। উল্লিখিত বৈশিষ্ট্যগুলোর সাথে উদ্দীপকে প্রদত্ত বৈশিষ্ট্যের মিল থাকায় এখানে মুত্তাকিদেরকেই বোঝানো হয়েছে।

উত্তর

অধ্যাপক ইলিয়াসের দ্বিতীয় বক্তব্যে কাফিরদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। কারণ কাফিররাই পরকালের অনন্ত জীবনের জবাবদিহিতার প্রতি অনীহা প্রদর্শন করে এবং পরকালে তাদের পরিণতি হলো জাহান্নাম। উদ্দীপকের উল্লিখিত আয়াতে মহান আল্লাহ কাফিরদের সম্পর্কে বলেন, "আল্লাহ তাদের অন্তঃকরণ ও শ্রবণশক্তিতে মোহরাঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহে পর্দার আবরণ, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।” আল্লাহ তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে ভয়ংকর শাস্তির ব্যবস্থা রেখেছেন। দুনিয়ায় তাদের অন্তরসমূহে ও শ্রবণশক্তির ওপর মোহর মেরে দিয়েছেন। তাদের দৃষ্টিশক্তির ওপর আবরণ টেনে দিয়েছেন। ফলে কাফিররা ভালো-মন্দ বিচার করতে পারে না। সত্য-মিথ্যার পার্থক্য তাদের কাছে দৃশ্যহীন। ফলশ্রুতিতে ভারা আর কোনো সৎকর্ম করার সক্ষমতা রাখে না। সত্যবিমুখ আল্লাহদ্রোহী মানসিকতা ও কার্যক্রমের জন্য আখিরাতে তারা চিরস্থায়ী ধ্বংসে নিপতিত হবে। তাদের চিরস্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। উদ্দীপকের অধ্যাপক ইলিয়াস শ্রেণিতে আলোচনায় কুরআনের দুটি আয়াত উল্লেখ করেন। দ্বিতীয় আয়াতে অনন্ত জীবনের জবাবদিহিতার প্রতি অনীহা প্রদর্শন ও স্রষ্টার প্রতি আস্থাহীনদের পরিণতির কথা ব্যক্ত করেছেন। কাফিররা মহান আল্লাহ তায়ালার অস্তিত্বে অবিশ্বাস প্রদর্শনপূর্বক আখিরাতের জবাবদিহিতার প্রতিও অনাস্থা প্রদর্শন করে। পবিত্র কুরআনের এসব বাণী এটাই প্রমাণ করে কুফরির শেষ পরিণাম হলো জাহান্নামের অনন্ত শাস্তি। সুতরাং ইলিয়াস সাহেবের দ্বিতীয় বক্তব্যে কাফিরদের বৈশিষ্ট্যই ফুটে উঠেছে
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।