উদ্দীপকে জনাব 'দ' বর্ণিত হাদিসটি চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'দ' বর্ণিত হাদিসটি পাঠ্যবইয়ের 'আল্লাহর পথে দান' সম্পর্কিত ৬ নম্বর হাদিস।হযরত ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেছেন দুজন লোক ব্যতীত (অন্যের ব্যাপারে) হিংসা করা যায় না। একজন হচ্ছেন সেই ব্যক্তি, আল্লাহ যাকে ধনসম্পদ দিয়েছেন- আর অতঃপর তিনি তাকে তা সৎপথে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন। দ্বিতীয় হচ্ছেন সেই ব্যক্তি আল্লাহ যাকে জ্ঞান দান করেছেন- আর অতঃপর তিনি তা দ্বারা বিচার করেন এবং তা লোকদেরকে শিক্ষা দিয়ে থাকেন।হিংসা গুরুতর পাপ কাজ, যা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে।কিন্তু যদি কোনো লোক সম্পদশালী হয় এবং স্বীয় সম্পদ তার পার্থিব সুখ ভোগের জন্য বিলাসিতায় ব্যয় না করে উক্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে সেই ব্যক্তির সাথে ঈর্ষা করে এ সৎকাজে তাকে অনুসরণ করে স্বীয় ধনসম্পদ অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় ব্যয় করা বৈধ।আর আল্লাহ পাকের দেওয়া বিশেষ অনুগ্রহ জ্ঞানবুদ্ধি ও বিদ্যার যথাযথ বিতরণ, প্রয়োগ, প্রচার ও প্রসারের জন্য একে অন্যের সাথে হিংসা প্রতিযোগিতা করা যেতে পারে, প্রকৃতপক্ষে এ হিংসা বা ঈর্ষার প্রতিযোগিতা বৈধ ও অতিপ্রশংসনীয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'দ' বর্ণিত হাদিসটি চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর