উদ্দীপকে ইমাম সাহেব কোন বিষয়ে চ্যালেঞ্জের কথা বলেছেন? স্থানীয় ইমামের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইমাম সাহেব সূরা বাকারায় বর্ণিত কুরআন মাজিদের সত্যতার প্রশ্নে কাফের ও মুশরিকদের চ্যালেঞ্জের কথা বলেছেন।'কাফির, মুশরিক, ইহুদি এমনকি মুনাফিকরাও মহানবি (সা.)-এর রিসালাত ও কুরআন মাজিদ নিয়ে সন্দেহ পোষণ করত এবং সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাত। তারা বলত, কুরআন মাজিদ আল্লাহর বাণী নয় বরং মুহাম্মদ (সা.)-এর নিজের রচিত। তাই আল্লাহ তাঁদের ভ্রান্ত মত ও সন্দেহ খণ্ডনের জন্য আল-কুরআন যে আল্লাহর বাণী এবং এটি রাসুল (সা.)-এর অদ্বিতীয় মুজিযা তা প্রকাশার্থে আল্লাহ তায়ালা আয়াত অবতীর্ণ করেন। সর্বকালের সকল কাফের, মুশরিকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ তায়ালা বলেন, "যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর তোমাদের সেসব সাহায্যকারীকেও আহ্বান কর এক আল্লাহ ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাক।” (সূরা বাকারা: ২৩)এ চ্যালেঞ্জের জবাবে আল-কুরআনের কোনো একটি সূরা বা আয়াতের অনুরূপ কোনো সূরা বা আয়াত কেউই কোনোদিন তৈরি করতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবেও না।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইমাম সাহেব কোন বিষয়ে চ্যালেঞ্জের কথা বলেছেন? স্থানীয় ইমামে…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর