জনাব আনোয়ারুলের কর্মকাণ্ডে কোন বিশেষ গুণটি প্রকাশ পায়? হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আনোয়ারুলের কর্মকান্ডে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের ক্ষেত্রে ঈর্ষা প্রকাশ পায়।জনাব আনোয়ারুল হকের সহযোগী জনাব মঞ্জুরুল হক এলাকার উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। এতে আনোয়ারুল হক ঈর্ষান্বিত ও প্রতিবেশী মনোভাবাপপন্ন হয়ে এলাকার রাস্তাঘাট নির্মাণ করেন। এরূপ ভালো কাজে ঈর্ষার প্রতিযোগিতা করা বৈধ ও অতি প্রশংসনীয়। কেননা রাসুল (সা.)-এরশাদ করেছেন, "দুইজন লোক ব্যতীত (অন্যের ব্যাপারে) হিংসা করা যায় না; একজন হচ্ছে সে ব্যক্তি, যাকে আল্লাহ ধনসম্পদ দিয়েছেন, অতঃপর তিনি তাকে তা সৎপথে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন এবং দ্বিতীয় হচ্ছেন সে ব্যক্তি, যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন অতঃপর যে তা দ্বারা বিচার করে এবং তা লোকদেরকে শিক্ষা দিয়ে থাকে।"তাই বলা যায়, দেশ-জাতি মানুষের উপকার সাধনের ব্যাপারে কারও সাথে প্রতিযোগিতামূলক ঈর্ষা পোষণ করা অবৈধ নয়, এরূপ প্রতিযোগিতা প্রশংসনীয় ও আমাদের সকলের কাম্য হওয়া উচিত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব আনোয়ারুলের কর্মকাণ্ডে কোন বিশেষ গুণটি প্রকাশ পায়? হাদিসের আলোক…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর