শেয়ারFacebookWhatsApp

জনাব নুরুল হকের মনোভাবটি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: জনাব নুরুল হকের মনোভাবে হালাল উপার্জনের গুরুত্ব ফুটে উঠেছে।উদ্দীপকে নুরুল হক স্বল্প লাভে ব্যবসায় করেন, চিকন চালের সাথে মোটা চাল মিশান না এবং ক্রেতাকে ওজনেও কম দেন না। অর্থাৎ তিনি সততার সাথে ব্যবসায় করে হালাল উপায়ে সম্পদ উপার্জন করেন। তিনি মনে করেন। ইসলামি পন্থায় ব্যবসায় করা ফরজের পরে ফরজ। নুরুল হকের এরূপ মনোভাবে রাসুল (সা.)-এর হালাল উপার্জন সম্পর্কিত হাদিস-এর শিক্ষা ফুটে উঠেছে।হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, হালাল উপার্জনের জন্য চেষ্টা করা ফরজের পর একটি ফরজ বা অপরিহার্য কাজ।” (বায়হাকি)ইসলামি শরিয়তে হালাল উপার্জন করা ইবাদত কবুলের পূর্বশর্ত। হালালভাবে উপার্জন করে হালাল রুজি আহার করলে- আল্লাহ পাক খুশি হন এবং সেই বান্দার ইবাদত আল্লাহ কবুল করেন। হালাল রুজি উপার্জনের প্রচেষ্টাকারী আল্লাহর পথে মুজতাহিদের ন্যায়।অতএব, অত্র হাদিসে ফরজের ওপর ফরজ দ্বারা জোর তাগিদ দানের প্রেক্ষিতে বলা যায়, হালাল উপার্জিত সম্পদ ভোগ করা একান্ত কর্তব্য। তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাওয়া যায়। তাই উদ্দীপকে নুরুল হকের মনোভাবটি হাদিসের আলোকে যথার্থ এবং প্রশংসনীয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

জনাব নুরুল হকের মনোভাবটি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনাব মঞ্জুরুল হক একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি নিয়মিত জাকাত আদায় ছাড়াও এলাকার উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। এতে তার সহযোগী শিল্পপতি জনাব আনোয়ারুল হক ঈর্ষান্বিত ও প্রতিযোগী মনোভাবাপন্ন হয়ে এলাকার রাস্তাঘাট নির্মাণ করেন। তাদের এলাকার একজন ধর্মপ্রাণ চাল ব্যবসায়ী জনাব নুরুল হক দ্রব্যমূল্য বৃদ্ধির সময় নামমাত্র লাভে চাল বিক্রি করেন। তিনি চিকন চালের সাথে মোটা চাল মেশান না এবং ক্রেতাকে ওজনেও কম দেন না। তিনি ইসলামি পন্থায় ব্যবসায় করাকে ফরজের পরে ফরজ মনে করেন।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

কথা, কাজে ও সার্বিক আচরণে শালীন ও মার্জিত হওয়া এবং অশ্লীলতা ও বেহায়াপনার বিপরীত আচরণই হলো লজ্জাশীলতা।

উত্তর

মুসলমানদের ভ্রাতৃত্ববন্ধনে স্থান, কাল, পাত্রভেদে কোনো পার্থক্য নেই। সব মুসলমান একই আত্মার বন্ধনে আবদ্ধ করার জন্য' রাসূল (সা.) বলেছেন, "এক মুসলমান অপর মুসলমানের ভাই।" (বুখারি ও মুসলিম) পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে যে অঞ্চলেই বসবাস করুক না কেন, ইমানের ফলে ইসলামি আদর্শের ভিত্তিতে সকল মুসলমান ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ। ভাই যেমন অপর ভাইকে সহজে কষ্ট দেয় না, ঠিক তেমনি ইসলামি ভ্রাতৃত্ব ও বিশ্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে। কোনো স্বার্থচিন্তা, শত্রুতা, এক পক্ষ অপর পক্ষকে ঠকানো বা হেয় করা, ধোঁকাবাজি কোনো কিছুই ইসলামি ভ্রাতৃত্বে নেই। বরং ইসলাম বিশ্বের সব মুসলমানকে এক অখণ্ড ও অবিচ্ছিন্ন দেহে পরিণত করে।

উত্তর

জনাব আনোয়ারুলের কর্মকান্ডে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয়ের ক্ষেত্রে ঈর্ষা প্রকাশ পায়।জনাব আনোয়ারুল হকের সহযোগী জনাব মঞ্জুরুল হক এলাকার উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। এতে আনোয়ারুল হক ঈর্ষান্বিত ও প্রতিবেশী মনোভাবাপপন্ন হয়ে এলাকার রাস্তাঘাট নির্মাণ করেন। এরূপ ভালো কাজে ঈর্ষার প্রতিযোগিতা করা বৈধ ও অতি প্রশংসনীয়। কেননা রাসুল (সা.)-এরশাদ করেছেন, "দুইজন লোক ব্যতীত (অন্যের ব্যাপারে) হিংসা করা যায় না; একজন হচ্ছে সে ব্যক্তি, যাকে আল্লাহ ধনসম্পদ দিয়েছেন, অতঃপর তিনি তাকে তা সৎপথে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন এবং দ্বিতীয় হচ্ছেন সে ব্যক্তি, যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন অতঃপর যে তা দ্বারা বিচার করে এবং তা লোকদেরকে শিক্ষা দিয়ে থাকে।"তাই বলা যায়, দেশ-জাতি মানুষের উপকার সাধনের ব্যাপারে কারও সাথে প্রতিযোগিতামূলক ঈর্ষা পোষণ করা অবৈধ নয়, এরূপ প্রতিযোগিতা প্রশংসনীয় ও আমাদের সকলের কাম্য হওয়া উচিত।

উত্তর

জনাব নুরুল হকের মনোভাবে হালাল উপার্জনের গুরুত্ব ফুটে উঠেছে।উদ্দীপকে নুরুল হক স্বল্প লাভে ব্যবসায় করেন, চিকন চালের সাথে মোটা চাল মিশান না এবং ক্রেতাকে ওজনেও কম দেন না। অর্থাৎ তিনি সততার সাথে ব্যবসায় করে হালাল উপায়ে সম্পদ উপার্জন করেন। তিনি মনে করেন। ইসলামি পন্থায় ব্যবসায় করা ফরজের পরে ফরজ। নুরুল হকের এরূপ মনোভাবে রাসুল (সা.)-এর হালাল উপার্জন সম্পর্কিত হাদিস-এর শিক্ষা ফুটে উঠেছে।হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, হালাল উপার্জনের জন্য চেষ্টা করা ফরজের পর একটি ফরজ বা অপরিহার্য কাজ।” (বায়হাকি)ইসলামি শরিয়তে হালাল উপার্জন করা ইবাদত কবুলের পূর্বশর্ত। হালালভাবে উপার্জন করে হালাল রুজি আহার করলে- আল্লাহ পাক খুশি হন এবং সেই বান্দার ইবাদত আল্লাহ কবুল করেন। হালাল রুজি উপার্জনের প্রচেষ্টাকারী আল্লাহর পথে মুজতাহিদের ন্যায়।অতএব, অত্র হাদিসে ফরজের ওপর ফরজ দ্বারা জোর তাগিদ দানের প্রেক্ষিতে বলা যায়, হালাল উপার্জিত সম্পদ ভোগ করা একান্ত কর্তব্য। তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাওয়া যায়। তাই উদ্দীপকে নুরুল হকের মনোভাবটি হাদিসের আলোকে যথার্থ এবং প্রশংসনীয়।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।