বাদলের কর্মে ইমানের কোন শাখাটি লঙ্ঘিত হয়? হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বাদলের কর্মে ইমানের যে শাখাটি লঙ্ঘিত হয় সেটি হলো লজ্জাশীলতা। কেননা হাদিসে লজ্জাশীলতাকে ইমানের একটি বিশিষ্ট শাখা বলে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ইমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোৎকৃষ্টটি হচ্ছে- একথা বলা যায় যে, 'মহান আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই।"আর তার মধ্যে ক্ষুদ্রতমটি হচ্ছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা বা অপসারণ করা। আর লজ্জাশীলতা ইমানের একটি বিশিষ্ট শাখা। (বুখারি ও মুসলিম) এ হাদিসের মাধ্যমে একদিকে যেমন লজ্জার সাথে ইমানের সম্পর্ক বুঝা গেল, তেমনি বুঝা গেল ইমানের ব্যাপক বিস্তৃতির কথা ও লজ্জার প্রকৃত তাৎপর্য। বস্তুত নিলজ্জতা, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি সামাজিক ব্যাধিগুলো ইমান বহির্ভূত বিষয়। অন্য এক হাদিসে মহানবি (সা.) ঘোষণা দেন, 'যার লজ্জা নেই, তার ইমানও নেই।" লজ্জাশীলতা মানুষের ভূষণ। উদ্দীপকে প্রবাস ফেরত বাদল হাফপ্যান্ট পরিধান করে মহল্লায় ঘোরাঘুরি করে এবং মেয়েকে স্কুলে পৌঁছে দেয়। যা লজ্জাশীলতার সাথে সাংঘর্ষিক। আর লজ্জাশীলতা যেহেতু ইমানের একটি বিশিষ্ট শাখা সুতরাং বলা যায় প্রবাস ফেরত বাদলের কর্মে ইমানের লজ্জাশীলতা শাখাটির লঙ্ঘন হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
বাদলের কর্মে ইমানের কোন শাখাটি লঙ্ঘিত হয়? হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর