হাদিসটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হাদিসটির তাৎপর্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শকে সর্বাধিক প্রাধান্য দেওয়া। যে ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-এর বিধিবিধান মেনে চলে, সে মূলত মহান আল্লাহরই বিধিবিধান মেনে চলে। অতএব, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ না করলে আল্লাহকে পাওয়া অসম্ভব। উদ্দীপকে রাসুলুল্লাহ্ (সা.) কে সর্বাধিক ভালোবাসার প্রতি গুরুত্বারোপ করে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটির তাৎপর্য হলো পৃথিবীর সকল কিছুর চেয়ে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে পোষণ করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শকে নিজের মধ্যে এবং সমাজে বাস্তবায়ন করতে গেলে যদি পিতা-মাতা, সন্তান-সন্তুতি বা অন্য কোনো কিছু অন্তরায় হয়ে দাঁড়ায় তাহলে, পিতা-মাতাসহ সকল কিছুকে বর্জন করতে হবে। তবুও রাসুল (সা.)-এর আদর্শের ব্যাপারে এক চুলও ছাড় দেওয়া যাবে না। মানুষের চূড়ান্ত সফলতা হলো কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত লাভ করা,। আর পৃথিবীর কোনো মানুষ রাসুলুল্লাহ (সা.)-এর শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবে না। এজন্য প্রয়োজন রাসুল (সা.)-কে সবচেয়ে বেশি ভালোবেসে তাঁর আদর্শকে সর্বক্ষেত্রে ধারণ করা । পরিশেষে বলা যায়, দুনিয়াতে খাঁটি ইমানদার হয়ে আখিরাতে চিরস্থায়ী জান্নাত পেতে হলে রাসুল (সা.)-এর আদর্শকে ধারণ ও বাস্তবায়নের বিকল্প নেই। আর এর জন্য প্রয়োজন তাঁর প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে পোষণ করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হাদিসটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর