উদ্দীপকে স্ত্রীর উদ্দেশ্যে উদ্ধৃত হাদিসটির মর্মার্থ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের হাদিসটি হলো-হযরত ইবনে মাসউদ (আ.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন- দু ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যায় না। একজন হচ্ছেন সেই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর তাকে সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করার তাওফিক দিয়েছেন। অপর ব্যক্তি হচ্ছেন সেই জন যাকে আল্লাহ গভীর জ্ঞান দিয়েছেন আর সে জ্ঞান অনুসারে বিচার ফয়সালা করেন ও তা অন্যকে শিক্ষা দেয়। (বুখারি ও মুসলিম)কেউ খুব পুণ্যবান হলে তার মতো পুণ্যবান হওয়ার প্রয়াসে প্রতিযোগিতা বা ঈর্ষা করা যায়। সাধারণভাবে ইসলামে হাসাদ বা হিংসা, পরশ্রীকাতরতা, ঈর্ষা হারাম। তবে যে ঈর্ষা ও হিংসায় ব্যক্তি এবং সমাজের ক্ষতির পরিবর্তে উপকারের সম্ভাবনা থাকে সে ঈর্ষা হারাম হবে না। কেননা এ ঈর্ষায় উল্লিখিত কোনো ক্ষতি হয় না বরং ঈর্ষাকারীর ব্যক্তিগত উন্নতির মাধ্যমে সমাজ উপকার লাভ করে। তাই ভালো কাজে প্রতিযোগিতা বা ঈর্ষা করা জায়েয।উদ্দীপকে আদনান সাহেবের স্ত্রী বেশি বেশি দান খয়রাত করেন। সেজন্য কতিপয় মহিলা তাকে হিংসা করেন। উপরোক্ত হাদিস অনুযায়ী আদনান সাহেবের স্ত্রীর উচিত মন খারাপ না করা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে স্ত্রীর উদ্দেশ্যে উদ্ধৃত হাদিসটির মর্মার্থ বিশ্লেষণ কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর