শিক্ষক কোন মনীষীর কথা বলেছেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষক যে মনীষীর কথা বলেছেন তিনি হলেন-ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.)ইমাম আবু আবদুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল শায়বানি ১৬৪ হিজরি সনে বাগদাদ নগরে জন্মগ্রহণ করেন। বাগদাদ নগরেই তিনি কুরআন, হাদিস ও ফিকহশাস্ত্র অধ্যয়ন করেন। তিনি কুফা, বসরা, মক্কা, মদিনা, ইয়েমেন, সিরিয়া এবং আরব উপদ্বীপে গমন করে কুরআন, হাদিস ও ফিবিষয়ক সূক্ষ্ম ও জটিল ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে এসব বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। তাঁর সমসাময়িককালে তিনি ছিলেন অদ্বিতীয় ইসলামি চিন্তাবিদ ও গবেষক। তিনি কুরআন, হাদিস, ফিক্হ্ন ও আধ্যাত্মিকতায় একজন পূর্ণ সাধক ব্যক্তিত্ব।তার শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনাহ এবং ছাত্রদের মধ্যে ইমাম বুখারি ও মুসলিম অন্যতম। তিনি মুতাযিলাদের সাথে আপস করেননি বলে খলিফা মুতাসিম বিল্লাহ তাকে জেলে পাঠিয়ে অমানুষিক নির্যাতন করেন। তিনিই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। এই মহান মনীষী ২৪১ হিজরিতে ইন্তেকাল করেন। তাই বলা যায়, উদ্দীপকে শিক্ষক ইমাম আহমদ ইবনে হাম্বলকেই বুঝিয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শিক্ষক কোন মনীষীর কথা বলেছেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর