উদ্দীপকে উল্লিখিত মনীষী যে ধরনের জ্ঞানের সমৃদ্ধ ভান্ডার রেখে গিয়েছেন তা চিহ্নিতপূর্বক এর অভাবে মুসলিম সমাজে কী ধরনের সমস্যা হতো? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত, মনীষী অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল যে ধরনের জ্ঞানের সমৃদ্ধ ভান্ডার রেখে গিয়েছেন অর্থাৎ তিনি হাম্বলি মাযহাব প্রতিষ্ঠা করে গিয়েছেন। যদি তিনি তা প্রতিষ্ঠা না করতেন তবে মুসলিম সমাজে ব্যাপক সমস্যা তৈরি হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল (র.) হলেন হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা। হাদিসের সর্বাত্মক ও সঠিক অনুসরণই ছিল তাঁর প্রবর্তিত আইনের মূলকথা। মাসয়ালা উদ্ভাবনে তিনি ইজমা ও কিয়াসকে তেমন গুরুত্বপূর্ণ মনে করেন না। ইমাম আহমদ বিন হাম্বল (র.) মুতাযিলাদের যুক্তিবাদী মতবাদের বিরুদ্ধে তাঁর মতবাদ গড়ে তোলেন। তিনি তাদের সাথে প্রকাশ্যে বিতর্কে লিপ্ত হন। এসব বিতর্ক সভায় লক্ষ লোকের সমাগম হতো। সমবেত লোকদের মাধ্যমে হাম্বলি মাযহাব দ্রুত প্রসারিত হয়। হিজরি চতুর্থ শতকের মধ্যে এ মাযহাব ইরাকের বাইরে প্রচারিত হয়। সপ্তম শতাব্দীতে তা মিসরে দারুণ সমাদৃত হয়।বিশেষ করে মুতাযিলা সম্প্রদায়ের ভ্রান্ত মতবাদ। তিনি কুরআন হাদিসের আলোকে প্রমাণাদিসহ উত্তমভাবে খণ্ড করেছেন যা মুসলিম সম্প্রদায়কে বিশাল ক্ষতির সম্মুখীন হওয়া থেকে বিরত রেখেছে। তিনি ছিলেন ইসলামি শরিয়তের এক আলোকোজ্জ্বল প্রতিভা। তিনি ইলমে হাদিস, ইলমে শরিয়াহ ও ফিকহে হানাফি ও ফিকহে শাফেরির সাথে সমন্বয় সাধন করার ভিত্তিতেই হাম্বলি মাযহাব প্রতিষ্ঠা করেছিলেন যা মুসলিমদের অনেক বড় বড় সমস্যার হাত থেকে রক্ষা করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মনীষী যে ধরনের জ্ঞানের সমৃদ্ধ ভান্ডার রেখে গিয়েছে…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর