উদ্দীপকে উল্লিখিত মনীষী কে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মনীষী হলেন ইমাম বুখারি (র.)। হাদিস শাস্ত্রের এক উজ্জ্বলতম নক্ষত্রের নাম ইমাম বুখারি (র.) ইসলামের ইতিহাসে যে কয়জন বিরল ব্যক্তিত্ব রাসুল (সা.)-এর বাণী সমুন্নত রাখা ও কেয়ামত পর্যন্ত আগত মানবজাতির নিকট পৌঁছে দেওয়ার জন্য অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। ইমাম বুখারি (র.) তাদের শীর্ষস্থানীয়। তার সংকলিত হাদিস গ্রন্থটি (বুখারি শরিফ) আল-কুরআনের পরেই সর্বাধিক গ্রহণযোগ্য ও বিশুদ্ধ হিসেবে স্বীকৃত। ইমাম বুখারি (র.)-এর নাম মুহাম্মদ উপনাম, আবু আব্দুল্লাহ। পিতার নাম ইসমাইল, দাদার নাম ইবরাহিম। উপাধি 'আমিরুল মুমিনুন ফিল হাদিস। তিনি ইসলামি সত্যতা ও সংস্কৃতির লালন কেন্দ্র উজবেকিস্তানের বুখারা নগরীতে ১৯৪ হিজরিতে ১৩ শাওয়াল মোতাবেক ৮১০ খ্রিস্টাব্দে ২১ জুলাই, শুক্রবার জন্মগ্রহণ করেন। ২১৭ হিজরিতে তিনি 'বুখারি শরীফ' সংকলন শুরু করেন। এবং ২৩৩ হিজরিতে তা সম্পন্ন করেন। তিনি ৭ লক্ষাধিক হাদিস হতে বাছাই করে এ গ্রন্থ মাত্র ৭২৭৫ট হাদিস সন্নিবেশ করেন। প্রতিটি হাদিস লেখার পূর্বে তিনি দুই রাকাত নামায পড়ে নিতেন। এ মহান মনীষী হিজরি ২৫৬ সালের ১ শাওয়াল ঈদুল ফিতরের রাতে সমরকন্দে ইন্তেকাল করেন।উপরোক্ত আলোচনায় এটিই প্রতীয়মান হয়, উদ্দীপকে উল্লিখিত মনীষী হলেন ইমাম বুখারি (র.)।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মনীষী কে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর