মরিয়মের আচরণে সামাজিক কোন অনাচারের প্রতিফলন ঘটেছে? হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মরিয়মের আচরণে সামাজিক অনাচার নিফাকের প্রতিফলন ঘটেছে। হাদিসে এসেছে রাসুল (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি। যথা- ১. যখন সে কথা বলে মিথ্যা বলে। ২. যখন সে ওয়াদা (প্রতিশ্রুতি) করে তা ভঙ্গ করে বা ওয়াদার বিপরীত করে। ৩ যখন তার নিকট কিছু গচ্ছিত (আমানত) রাখা হয় তখন সে খিয়ানত (বিশ্বাসঘাতকতা) করে। (বুখারি ও মুসলিম) হাদিসের আলোকে এ দিকগুলোর কোনো যদি কারও চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে নিফাকির স্বভাব বিদ্যমান। উদ্দীপকে মরিয়মের কাছে তার সহপাঠী একটি বই ধার চাইলে মরিয়ত তাকে পরের দিন বইটি দেয়ার প্রতিশ্রুতি দেয়। পরের দিন তার সহপাঠী আরিফা উক্ত বইটি চাইলে মরিয়ম বলে 'এটি তার লাগবে। অর্থাৎ, তিনি তার পূর্বের কৃত ওয়াদা বা প্রতিশ্রুতি অনুযায়ী সহপাঠীকে বইটি দিলেন না। যা হাদিসের আলোকে মুনাফিকের নিদর্শনগুলোর মধ্যে একটি।উপরোক্ত আলোচনার দ্বারা প্রমাণিত হয় যে, মরিয়মের আচরণে সামাজিক অনাচার নিফাকের প্রতিফলন ঘটেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মরিয়মের আচরণে সামাজিক কোন অনাচারের প্রতিফলন ঘটেছে? হাদিসের আলোকে ব্…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর