হামিদার কথা কি সমর্থনযোগ্য? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, হামিদার কথা সমর্থনযোগ্য। কেননা উদ্দীপকে আমরা.. দেখতে পাই যে, হামিদার সহপাঠী আরিফা হামিদার কাছে তার অপর বান্ধবী মরিয়মের দোষ বলছিল। অর্থাৎ, মরিয়ম সম্পর্কে নেতিবাচক কথা বলে হামিদার কাছে মরিয়মকে খারাপ মেয়ে হিসেবে সাব্যস্ত করার চেষ্টা করে। তখন হামিদা বলে, তুমি এসব কথা বন্ধ কর। আমি তোমাদের সাথে পাপের শামিল হতে চাই না। আরিফা হামিদার সাথে যা বলছিল সেটাকে আমরা হাদিসের দৃষ্টিতে পরনিন্দা, পরচর্চা বা গিবত বলে আখ্যায়িত করতে পারি। গিবত হলো কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায়। প্রচলিত অর্থে অসাক্ষাতে কারও দোষ বলাকে গিবত বলা হয়। ইসলামি শরিয়তে গিবত অবৈধ। আল-কুরআনে গিবত করাকে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। ইসলামি শরিয়তের গিবত করাও যেমন হারাম তেমনি গিবত শোনাও হারাম। এজন্য গিবত করা যাবে না, অন্যের গিবত শোনাও যাবে না বরং কেউ যদি গিবত করতে চায় তাহলে তাকে গিবত বলা থেকে বিরত রাখতে হবে। উদ্দীপকে হামিদা আরিফাকে গিবত বলা থেকে বিরত রেখে নিজেকে হারাম কাজ থেকে বাচিয়ে রেখেছেন। সুতরাং বলা যায়, হামিদার কথা সমর্থনযোগ্য। গিবত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, মুমিন ব্যক্তি না পরনিন্দুক, না ছিদ্রান্বেষী, আর না অভিসম্পাতকারী, আর না অশ্লীলভাষী, আর না নির্লজ্জ। (তিরমিযি) এ হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে, হামিদার কথাটি সমর্থনযোগ্য।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
হামিদার কথা কি সমর্থনযোগ্য? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর