উদ্দীপকে উল্লিখিত আবেদ আলীর কাজটি ইসলামের কোন ভিত্তির সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আবেদ আলীর কাজটি ইসলামের ইমান ভিত্তির সাথে মিল রয়েছে। ইসলামের ভিত্তি পাঁচটি। এর মধ্যে প্রথমটি হলো ইমান আনা। অর্থাৎ, এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও প্রেরিত রাসুল। এটি হলো ইমানের মূলকথা। ইমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। হাদিসে এসেছে, "ইমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। তন্মধ্যে সর্বোত্তমটি হচ্ছে একথা বলা, "মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।” আর তার মধ্যে ক্ষুদ্রতমটি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জাশীলতা ইমানের (একটি অন্যতম) শাখা। (বুখারি ও মুসলিম) এ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরীভূত করা এটি ইমানের সাথে সংশ্লিষ্ট কাজ। উদ্দীপকে আবেদ আলী কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় কিছু ময়লার পলিথিন পড়ে থাকতে দেখে তা সরিয়ে ফেলে। আবেদ আলী রাস্তা থেকে ময়লা-আবর্জনাযুক্ত পলিথিন সরানোর মাধ্যমে মানুষের কষ্টদায়ক বস্তু সরিয়ে মানুষের কষ্ট লাঘব করেছে তাই হাদিস অনুসারে তার এ কাজ ইসলামের অন্যতম ভিত্তি ইমানের শাখা-প্রশাখার সাথে সংশ্লিষ্ট।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আবেদ আলীর কাজটি ইসলামের কোন ভিত্তির সাথে মিল রয়েছ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর