শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আরিফের মন্তব্য হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত আরিফের মন্তব্য হলো, "হাসিব কথাটি ঠিক বলেনি।" আরিফ যে প্রেক্ষাপটে হাসিবের কথাটা ঠিক হয়নি বলেছে সেটি হলো- হাসিব প্রথমে তার চেয়ারম্যান চাচাকে রাস্তার ময়লা পরিষ্কার করার জন্য সুইপার নিয়োগের ব্যবস্থা করার কথা বললেও পরে আবার বলে যে, এটি তার কাজ নয়। এর মাধ্যমে হাসিব তার চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্যকে অস্বীকার করতে চাইলে আরিফ বলে হাসিব কথাটা ঠিক বলেনি। আরিফের মন্তব্যটি যথার্থ বলে মনে করি। কেননা রাস্তার মধ্যে ময়লা-আবর্জনা পড়ে থাকলে প্রাথমিকভাবে তা অপসারণ করার ইমানি দায়িত্ব সকলের ওপরই পড়ে। তবে একাজ নিয়মিত করার জন্য অবশ্যই জনপ্রতিনিধি অর্থাৎ চেয়ারম্যানের মাধ্যমে সুইপার নিয়োগ করার জন্য চেয়ারম্যানকে প্রস্তাব বা পরামর্শ দেওয়াও এক প্রকার দায়িত্বশীলতা। কেননা চেয়ারম্যানকে অবহিত করার মাধ্যমে তিনি এটি সমাধানে উপর্যুক্ত ব্যবস্থা নিতে পারবেন। সুতরাং হাসিবের মন্তব্যটি সঠিক নয়। কারণ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমাদের সে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। এ সম্পর্কিত একটি হাদিস রয়েছে, হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রা.) হতে বর্ণিত, তিনি বলেন যে, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, "সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল বা রক্ষক আর তোমাদের প্রত্যেককেই নিজেদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” (বুখারি ও মুসলিম) অতএব, উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, হাসিবের ব্যাপারে আরিফের মন্তব্যটি সঠিক ও যথার্থ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে আরিফের মন্তব্য হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

দ্বাদশ শ্রেণির ছাত্র আবেদ আলী কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় ময়লার পলিথিন পড়ে থাকতে দেখে তা সরিয়ে ফেললে তার বন্ধু হাসিব বলে, এটি তোমার কাজ নয়। আমি আজই আমার চেয়ারম্যান চাচাকে বলে একজন সুইপার নিয়োগের ব্যবস্থা করব। পরের দিন আবেদ তার কাছে এ বিষয়ে জানতে চাইলে হাসিব বলে, এটি তার কাজ নয়। তখন তাদের অপর বন্ধু আরিফ বলে, হাসিব কথাটি ঠিক বলেনি।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

السُّفَهَاءَ আরবি শব্দ। এর অর্থ হলো বোকা বা নির্বোধগণ, অজ্ঞ বা মূর্খ ব্যক্তিগণ।

উত্তর

মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেসব সামাজিক সমস্যার সুষ্ঠু ও পরিপূর্ণ সমাধান পেশ করেছে মহাগ্রন্থ আল-কুরআন। সুষ্ঠু শান্তিময় সমাজজীবনের পরিপন্থি যাবতীয় অনাচার-অত্যাচার, শোষণ, নির্যাতন, ঝগড়া-বিবাদসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কুরআন কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অপরদিকে, সকলের প্রতি ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার তাগিদ দেওয়া হয়েছে। এমনিভাবে সামাজিক সকল সমস্যার সমাধান পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। আর আল্লাহ তায়ালার কুরআনের এসব বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান সম্ভব হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আবেদ আলীর কাজটি ইসলামের ইমান ভিত্তির সাথে মিল রয়েছে। ইসলামের ভিত্তি পাঁচটি। এর মধ্যে প্রথমটি হলো ইমান আনা। অর্থাৎ, এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও প্রেরিত রাসুল। এটি হলো ইমানের মূলকথা। ইমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। হাদিসে এসেছে, "ইমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। তন্মধ্যে সর্বোত্তমটি হচ্ছে একথা বলা, "মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।” আর তার মধ্যে ক্ষুদ্রতমটি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জাশীলতা ইমানের (একটি অন্যতম) শাখা। (বুখারি ও মুসলিম) এ হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরীভূত করা এটি ইমানের সাথে সংশ্লিষ্ট কাজ। উদ্দীপকে আবেদ আলী কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় কিছু ময়লার পলিথিন পড়ে থাকতে দেখে তা সরিয়ে ফেলে। আবেদ আলী রাস্তা থেকে ময়লা-আবর্জনাযুক্ত পলিথিন সরানোর মাধ্যমে মানুষের কষ্টদায়ক বস্তু সরিয়ে মানুষের কষ্ট লাঘব করেছে তাই হাদিস অনুসারে তার এ কাজ ইসলামের অন্যতম ভিত্তি ইমানের শাখা-প্রশাখার সাথে সংশ্লিষ্ট।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আরিফের মন্তব্য হলো, "হাসিব কথাটি ঠিক বলেনি।" আরিফ যে প্রেক্ষাপটে হাসিবের কথাটা ঠিক হয়নি বলেছে সেটি হলো- হাসিব প্রথমে তার চেয়ারম্যান চাচাকে রাস্তার ময়লা পরিষ্কার করার জন্য সুইপার নিয়োগের ব্যবস্থা করার কথা বললেও পরে আবার বলে যে, এটি তার কাজ নয়। এর মাধ্যমে হাসিব তার চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্যকে অস্বীকার করতে চাইলে আরিফ বলে হাসিব কথাটা ঠিক বলেনি। আরিফের মন্তব্যটি যথার্থ বলে মনে করি। কেননা রাস্তার মধ্যে ময়লা-আবর্জনা পড়ে থাকলে প্রাথমিকভাবে তা অপসারণ করার ইমানি দায়িত্ব সকলের ওপরই পড়ে। তবে একাজ নিয়মিত করার জন্য অবশ্যই জনপ্রতিনিধি অর্থাৎ চেয়ারম্যানের মাধ্যমে সুইপার নিয়োগ করার জন্য চেয়ারম্যানকে প্রস্তাব বা পরামর্শ দেওয়াও এক প্রকার দায়িত্বশীলতা। কেননা চেয়ারম্যানকে অবহিত করার মাধ্যমে তিনি এটি সমাধানে উপর্যুক্ত ব্যবস্থা নিতে পারবেন। সুতরাং হাসিবের মন্তব্যটি সঠিক নয়। কারণ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমাদের সে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। এ সম্পর্কিত একটি হাদিস রয়েছে, হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমার (রা.) হতে বর্ণিত, তিনি বলেন যে, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, "সাবধান! তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল বা রক্ষক আর তোমাদের প্রত্যেককেই নিজেদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” (বুখারি ও মুসলিম) অতএব, উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, হাসিবের ব্যাপারে আরিফের মন্তব্যটি সঠিক ও যথার্থ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।