উদ্দীপকে মনির হোসেনের স্ত্রীর মন্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মনির হোসেনের স্ত্রীর মন্তব্যটি যথার্থ নয়। কারণ মনির হোসেন ব্যবসায়ে সততা অবলম্বন করেন এতে তিনি সাময়িকভাবে আর্থিক দিক থেকে লাভবান না হলেও প্রকৃতপক্ষ তিনিই সফল ও লাভবান ব্যবসায়ী। হাদিসে মনির হোসেনের মতো ব্যবসায়ীদেরকে সুসংবাদ দেয়া হয়েছে। হাদিসে এসেছে, "রাসুল (সা.) বলেছেন, সত্যবাদী, বিশ্বস্ত, মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন। (মুসতাদরাকে হাকিম) ব্যবসায়-বাণিজ্য জীবনে উন্নতি লাভের চাবিকাঠি বলে মানুষ সাধারণত এ ব্যবসায়-বাণিজ্যে অন্যায় পন্থা অবলম্বন করে অন্যকে ধোঁকা দিয়ে থাকে। তাই এরূপ কাজকে জঘন্য পাপ বলে উল্লেখ করে একজন বিশ্বস্ত, সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের অন্তর্ভুক্ত বলে হাদিসে সৎ ও ন্যায়ভাবে ব্যবসায় করার প্রতি ব্যবসায়ীদের উৎসাহিত করা হয়েছে। বৈধ ও সৎ কাজে জীবিকা নির্বাহ করা এবং বিশ্বস্ততার সাথে ব্যবসায়-বাণিজ্য করাকে আল্লাহ অত্যন্ত পছন্দ করেন। আর এ সকল ব্যবসায়ী পরকালে ও ইহকালে সফলকাম হবে। উদ্দীপকে সবজি বিক্রেতা মনির হোসেন পচাবাসি সবজি বিক্রি করেন না। ওজনে কম দেন না ও বেশি দামে পণ্য বিক্রি করেন না। অর্থাৎ তিনি ব্যবসায়ে সততার পূর্ণ বাস্তবায়ন করেন যার ফলে তার লাভ কম হওয়ায় সংসারে টানাপোড়েন চলে। তাই এ প্রেক্ষিতেই তার স্ত্রী উক্ত মন্তব্য করে হাদিস অনুসারে কোনোভাবেই গ্রহণযোগ্য ও যুক্তিযুক্ত নয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মনির হোসেনের স্ত্রীর মন্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর