উদ্দীপকে বর্ণিত জনাব হারুন সাহেবের কার্যক্রমে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ কর।
উত্তর: জনাব হারুন সাহেবের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত ১৪নং হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে। পাঠ্যবইয়ের উক্ত হাদিসটি হলো— مَا مِن مُسْلِمٍ يَعْرِضُ غَرْسًا إِوَيَرْنَ زَرْعًا فَيَأْكُلُ مِنْهُ طَيْرُ أَوْ إِنْسَانٌ أو بهيمة الاكان له بِهِ صَدَقَةٌ. অর্থ : “কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে কোনো পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকারূপে গণ্য হবে।” উক্ত হাদিসে বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করা হয়েছে। এছাড়া গাছ সর্বদা অক্সিজেন দিচ্ছে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রাখছে। এর মাধ্যমে মানুষ ও অন্যান্য জীব উপকৃত হচ্ছে। জনাব হারুন সাহেব বৃক্ষমেলা হতে পাঁচ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছ ক্রয় করে নিজ গ্রামের রাস্তার দুই পাশে সেগুলো রোপণ করেন। জনাব হারুন সাহেবের লাগানো এ গাছের ফল কোনো মানুষ বা পশুপাখি ভক্ষণ করলে বা কোনো পথচারী ছায়ায় আশ্রয় গ্রহণ করলে এর সওয়াব তিনি পেতে থাকবেন। সুতরাং জনাব হারুন সাহেবের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত ২৪নং হাদিসটির শিক্ষার প্রতিফলন ঘটেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব হারুন সাহেবের কার্যক্রমে কোন হাদিসের শিক্ষার প…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর