উদ্দীপকে বর্ণিত জনাব মামুন সাহেবের কার্যক্রমের ব্যক্তিগত ও সামাজিক প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: মামুন সাহেব খাদ্যে ভেজাল সৃষ্টি করেন, যা প্রতারণার অন্তর্ভুক্ত আর প্রতারণা নিফাকির অন্তর্ভুক্ত। তার কর্মকাণ্ড সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্যটি সঠিক ও যথার্থ। মুনাফিক পরকালে জাহান্নামের সর্ব নিম্নস্তরে শাস্তি ভোগ করবে। তাছাড়া তার কাজ প্রতারণামূলক। রাসুল (সা.) বলেছেন, “যে প্রতারণা করল সে আমাদের দলভুক্ত নয়।” (তিরমিযি) অন্যদিকে তার এ ব্যবসায়ে উপার্জিত আয় হারাম হবে। কারণ সে প্রতারণার মাধ্যমে আয় করছে। যার কারণে তার ইবাদত কবুল হবে না এবং সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন— قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا يَدْخُلُ الْجَنَّةَ لَحْمُ نَبَتَ مِنْ سُحْتِ وَكُل لَحْمِ نَبَتَ مِنَ السُّحْتِ كَانَتِ النَّارُ أَوْلى به অর্থ : “যে গোশত হারাম থেকে গঠিত, তা বেহেশতে প্রবেশ করবে না। যে সকল গোশত হারাম মাল থেকে গঠিত তার জন্য দোযখই শ্রেষ্ঠ স্থান।” (মুসনাদে আহমদ ও দারেমি) মামুন সাহেব চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে অধিক মুনাফা করেন। তার এ কাজটি নিফাকি ও প্রতারণা। মামুন সাহেবের এ নিফাকি ও প্রতারণার বিষয়টি জেনে ইমাম সাহেব বলেন, “এজন্য তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে।” উপরিউক্ত আলোচনায় এটাই প্রতীয়মান হয়, মামুন সাহেব তার কাজের জন্য জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করবে। তার সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্য অত্যন্ত সঠিক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব মামুন সাহেবের কার্যক্রমের ব্যক্তিগত ও সামাজিক …
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর