লামিয়ার চরিত্রে কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
উত্তর: লামিয়ার চরিত্রে একজন মুমিনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। কারণ সে ইসলামি আচার-আচরণ ও বিধিবিধান মেনে চলতে সচেষ্ট থাকে। অর্থাৎ সে ইসলাম অনুসারে জীবনযাপনের চেষ্টা করে।একজন সত্যিকারের মুমিন তো সর্বদা ইসলাম অনুসারে জীবন পরিচালনা করবে এটাই সবার প্রত্যাশা। কেননা ইসলাম হলো আল্লাহর দেওয়া জীবন বিধান। আর মুমিনগণের জন্য ইসলামের বিধানের অনুসরণ করা বাধ্যতামূলক। আল্লাহ তায়ালা বলেছেন, 'যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দ্বীন বা জীবনবিধান তালাশ করে কম্নিনকালেও তা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। (সূরা আলে ইমরান: ৮৫) অন্যত্র মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই মহান আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন বা জীবনব্যবস্থা হলো ইসলাম।" (সূরা আলে ইমরান : ১৯)উদ্দীপকের লামিয়া ইসলামের বিধিবিধান মেনে চলেন, ইসলামি আচার-অনুষ্ঠান পালনে চেষ্টা করেন। সেজন্য এটা বলার অপেক্ষা রাখে না, লামিয়ার চরিত্রে মুমিনের লক্ষণ ফুটে উঠেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
লামিয়ার চরিত্রে কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর