উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে লামিয়ার বাবার বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে লামিয়ার বাবার বক্তব্য যথার্থ।ইসলামি পোশাক ইসলামি সংস্কৃতির অংশ। ইসলামি পোশাক পরিধানের মাধ্যমে নারী তার নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে পারে এবং নিজস্ব মানমর্যাদা বৃদ্ধি করতে পারে। ইসলামি পোশাক শালীনতা সৃষ্টি করে, উগ্রতাকে পরিহার করে। শালীনতার অন্যতম বিষয় হলো লজ্জাশীলতা। লজ্জাশীলতার ফলে মানুষ পরকালীন সফলতা লাভকরবে। এজন্য মহানবি (সা.) বলেছেন, “লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়” (মুসলিম) তিনি আরও বলেছেন, লজ্জাশীলতা ইমানের অন্যতম শাখা (বুখারি ও মুসলিম) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, অশ্লীলতা যেকোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যেকোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে। (তিরমিযি) রাসূল (সা.)-এর উক্ত বাণীগুলো আমাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, চলাফেরা, আচার-আচরণ সর্বক্ষেত্রে লজ্জাশীল হওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়।লামিয়ার বাবার বক্তব্য হলো- "ইসলামি পোশাক নারীকে যেমন শালীন করে তেমনি সবার নিকট মানমর্যাদাও বৃদ্ধি করে। উপরিউক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয়। ইসলামি পোশাক শুধুমাত্র নারীকে শালীন ও মর্যাদাশীল করে না, বরং তাকে অনৈতিকতা ও অশ্লীলতা হতে সুরক্ষা দেয়। অন্যদিকে, লজ্জাশীলতা নারীকে সৌন্দর্যমণ্ডিত করে পরকালীন সফলতা দান করে। সুতরাং লামিয়ার বাবার বক্তব্য যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে লামিয়ার বাবার বক্তব্যের যথার্থতা মূল্…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর