উদ্দীপকে জনাব জামানের কাজে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জামানের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত ১৪নং হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে।পাঠ্যবইয়ের উল্লিখিত উক্ত হাদিসটি হলো- "হজরত আনাস ইবনে মালিক (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন-কোনো মুসলমান যদি একটি বৃক্ষরোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে, এরপর কোনো মানুষ কিংবা পাখি অথবা চতুষ্পদ জন্তু তা হতে ভক্ষণ করে, তবে তা তার জন্য সাদকাহ হিসেবে গণ্য হবে।" (বুখারি ও মুসলিম)উদ্দীপকে জনাব জামান বৃক্ষমেলা থেকে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ ক্রয় করে সেগুলো রাস্তার দুই পাশে রোপণ করেন। জনাব জামানের লাগানো এসব গাছ থেকে কোনো মানুষ বা পশুপাখি ফল অথবা ছায়ার দ্বারা উপকৃত হলে তিনি সাদাকাহর সাওয়াব পাবেন। তাই বলা যায়, জনাব জামানের কাজে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব জামানের কাজে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যা…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর