শেয়ারFacebookWhatsApp

P-এর স্বভাবের সাথে হাদিসের কোন চরিত্রের মিল আছে? বিশ্লেষণ কর।

উত্তর: P-এর স্বভাবের সাথে হাদিসে বর্ণিত নিকৃষ্ট লোক ও বেইমানের চরিত্রের মিল পাওয়া যায়। পাঠ্যপুস্তকের ১২নং হাদিস এবং ১৩নং হাদিসে এ বিষয়গুলো বর্ণিত হয়েছে।১২নং হাদিসে বর্ণিত হয়েছে- “উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এরশাদ করেছেন নিশ্চয়ই মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট সেই ব্যক্তি, যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য অন্যান্য মানুষ তাকে পরিত্যাগ করে।” (বুখারি ও মুসলিম) ১৩নং হাদিসে বর্ণিত হয়েছে- “হযরত ইবন মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বাণী প্রদান করেছেন, মুমিন ব্যক্তি না পরনিন্দুক ছিদ্রান্বেষী; আর না অভিসম্পাতকারী; আর না অশ্লীলভাষী; আর না নির্লজ্জ।” উদ্দীপকে P পরনিন্দা করে, অশ্লীল কথা বলে, মানুষকে অভিশাপ দেয় এবং যেকোনো হীন কাজ করতে পারে।উক্ত হাদিস দুটিতে বর্ণিত স্বভাব কোনো মুমিনের হতে পারে না। এগুলো শয়তানের কাজ। তাই প্রকৃত মুমিন হতে হলে এসব কাজ থেকে বেঁচে থাকতে হবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

P-এর স্বভাবের সাথে হাদিসের কোন চরিত্রের মিল আছে? বিশ্লেষণ কর।

উদ্দীপক

P ও Q দুই ভাই। P পরনিন্দা করে, অশ্লীল কথা বলে, মানুষকে অভিশাপ দেয় এবং যেকোনো হীন কাজ করতে পারে। Q একজন ফল ব্যবসায়ী। ফরমালিন ও কার্বাইডমুক্ত ফল বিক্রি করেন। সে ইসলামি শরিয়া মোতাবেক জীবনযাপন করে।

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

আল-কুরআন সর্বশেষ আসমানি কিতাব। এটি মুত্তাকিদের জন্য হিদায়েতস্বরূপ।

উত্তর

সিলেবাস বহির্ভূত।

উত্তর

P-এর স্বভাবের সাথে হাদিসে বর্ণিত নিকৃষ্ট লোক ও বেইমানের চরিত্রের মিল পাওয়া যায়। পাঠ্যপুস্তকের ১২নং হাদিস এবং ১৩নং হাদিসে এ বিষয়গুলো বর্ণিত হয়েছে।১২নং হাদিসে বর্ণিত হয়েছে- “উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এরশাদ করেছেন নিশ্চয়ই মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট সেই ব্যক্তি, যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য অন্যান্য মানুষ তাকে পরিত্যাগ করে।” (বুখারি ও মুসলিম) ১৩নং হাদিসে বর্ণিত হয়েছে- “হযরত ইবন মাসউদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বাণী প্রদান করেছেন, মুমিন ব্যক্তি না পরনিন্দুক ছিদ্রান্বেষী; আর না অভিসম্পাতকারী; আর না অশ্লীলভাষী; আর না নির্লজ্জ।” উদ্দীপকে P পরনিন্দা করে, অশ্লীল কথা বলে, মানুষকে অভিশাপ দেয় এবং যেকোনো হীন কাজ করতে পারে।উক্ত হাদিস দুটিতে বর্ণিত স্বভাব কোনো মুমিনের হতে পারে না। এগুলো শয়তানের কাজ। তাই প্রকৃত মুমিন হতে হলে এসব কাজ থেকে বেঁচে থাকতে হবে।

উত্তর

Q এর কর্মকাণ্ডে একজন সৎ ব্যবসায়ীর পরিচয় পাওয়া যায়। এরূপ কর্মকাণ্ডের পুরস্কারস্বরূপ তিনি আখিরাতে শহিদদের সঙ্গে অবস্থান করবেন।বর্তমানে ব্যবসায় বিভিন্নভাবে ভেজাল অনুপ্রবেশ করেছে। এমন তৈরি পরিবেশে সততার সাথে ব্যবসায় রা দুঃসাহসিকতার বিষয়। এভাবে সততার সাথে সব ব্যবসায়ী ব্যবসায় করলে সাধারণ জনগণ দ্রব্যের ঊর্ধ্বমূল্য থেকে রক্ষা পেত এবং মানসম্পন্ন দ্রবাদি পেত। রাসুল (সা.) বলেছেন, 'বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।' (মুসতাদরিকে হাকেম) অর্থাৎ এরূপ ব্যবসায়ী শহিদদের সমমর্যাদা পাবেন। এটা মানুষের জন্য বড় পাওয়া। ।'হাদিস অনুযায়ী মানুষের শ্রেষ্ঠ মৃত্যু হলো শহিদি মৃত্যু। যা সবার ভাগ্যে জোটে না। হযরত খালিদ (রা.) অনেক জিহাদে অংশগ্রহণ করেও শহিদ হতে পারেননি। অথচ সততার সাথে ও বিশ্বতার সাথে ব্যবসায় করে শহিদের সমমর্যাদা লাভ করা যায়। এখানে এ বিষয়টিই সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মূলত ব্যবসায় অসৎ পথ অবলম্বন করে অনেক অর্থবিত্তের মালিক হওয়া যায়। কিন্তু তা হবে হারাম উপার্জন।Q একজন মুমিন এবং ফল ব্যবসায়ী। তিনি ফরমালিন ও কারবাইডমুক্ত ফল বিক্রি করেন। খারাপ ফল বিক্রি করেন না, ওজনে কম দেন না এবং ইসলামি শরিয়া মোতাবেক জীবনযাপন করেন। যা বর্তমান সময়ে খুবই বিরল। তাই তিনি সততার পুরস্কার হিসেবে কিয়ামতে শহিদদের সাথে থাকবেন।Q এর এ সততা ব্যবসায়ীদের জন্য Model স্বরূপ। অন্যদিকে, Q তার এ সততার পুরষ্কার অবশ্যই পাবেন। তার অবস্থান হবে শহিদদের সঙ্গে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।