Q-এর কর্মকাণ্ড মূল্যায়ন করতে আখিরাতে তার অবস্থান নিরূপণ কর।
উত্তর: Q এর কর্মকাণ্ডে একজন সৎ ব্যবসায়ীর পরিচয় পাওয়া যায়। এরূপ কর্মকাণ্ডের পুরস্কারস্বরূপ তিনি আখিরাতে শহিদদের সঙ্গে অবস্থান করবেন।বর্তমানে ব্যবসায় বিভিন্নভাবে ভেজাল অনুপ্রবেশ করেছে। এমন তৈরি পরিবেশে সততার সাথে ব্যবসায় রা দুঃসাহসিকতার বিষয়। এভাবে সততার সাথে সব ব্যবসায়ী ব্যবসায় করলে সাধারণ জনগণ দ্রব্যের ঊর্ধ্বমূল্য থেকে রক্ষা পেত এবং মানসম্পন্ন দ্রবাদি পেত। রাসুল (সা.) বলেছেন, 'বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।' (মুসতাদরিকে হাকেম) অর্থাৎ এরূপ ব্যবসায়ী শহিদদের সমমর্যাদা পাবেন। এটা মানুষের জন্য বড় পাওয়া। ।'হাদিস অনুযায়ী মানুষের শ্রেষ্ঠ মৃত্যু হলো শহিদি মৃত্যু। যা সবার ভাগ্যে জোটে না। হযরত খালিদ (রা.) অনেক জিহাদে অংশগ্রহণ করেও শহিদ হতে পারেননি। অথচ সততার সাথে ও বিশ্বতার সাথে ব্যবসায় করে শহিদের সমমর্যাদা লাভ করা যায়। এখানে এ বিষয়টিই সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। মূলত ব্যবসায় অসৎ পথ অবলম্বন করে অনেক অর্থবিত্তের মালিক হওয়া যায়। কিন্তু তা হবে হারাম উপার্জন।Q একজন মুমিন এবং ফল ব্যবসায়ী। তিনি ফরমালিন ও কারবাইডমুক্ত ফল বিক্রি করেন। খারাপ ফল বিক্রি করেন না, ওজনে কম দেন না এবং ইসলামি শরিয়া মোতাবেক জীবনযাপন করেন। যা বর্তমান সময়ে খুবই বিরল। তাই তিনি সততার পুরস্কার হিসেবে কিয়ামতে শহিদদের সাথে থাকবেন।Q এর এ সততা ব্যবসায়ীদের জন্য Model স্বরূপ। অন্যদিকে, Q তার এ সততার পুরষ্কার অবশ্যই পাবেন। তার অবস্থান হবে শহিদদের সঙ্গে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
Q-এর কর্মকাণ্ড মূল্যায়ন করতে আখিরাতে তার অবস্থান নিরূপণ কর।
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর