স্থানীয় মসজিদের ইমামের এরূপ উদ্ধৃতির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত স্থানীয় মসজিদের ইমাম সাহেবের উক্তিটি ছিল وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ যার অর্থ হলো, আর যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে আসে, আল্লাহ তায়ালা তার প্রয়োজন পূরণে এগিয়ে আসেন। এ বাক্যটি বুখারি ও মুসলিম শরিফের একটি হাদিসের অংশবিশেষ। হাদিসটির এ অংশ দ্বারা মুসলমানদেরকে পারস্পরিক সাহায্য-সহযোগিতার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মুমিনের কর্তব্য সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। অতএব, তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে আগস-মীমাংসা করে দাও।" (সূরা আল-হুজরাত: ১০)সুতরাং মুমিনগণ এক ভাইয়ের বিপদে অন্য ভাই যথাসাধ্য সাহায্য করবে এটিই হাদিসের শিক্ষা। উদ্দীপকে মসজিদের ইমামের এমন উদ্ধৃতির কারণ হলো তিনি দেখলেন মারুফ নামের ছেলেটি কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করে তিনি নিজে যখন বিভিন্ন প্রকার চেষ্টা করেও ছেলেকে এ কাজ থেকে ফেরাতে পারছেন না তখন তিনি স্থানীয় চেয়ারম্যানের দ্বারস্থ হন। আর এ কর্মকাণ্ডে বোঝা যায়, তিনি তার ছেলে মারুফকে নিয়ে বিপদে আছেন কারণ তার ছেলে বিপথে চলে গেছে। তাই ইমাম সাহেব এমন উক্তি করে মুমিনদের বোঝাতে চেয়েছেন যে, মারুফ ছেলেটিকে নিয়ে যেহেতু তার বাবা বিপদে আছেন সুতরাং আমাদের সকলের উচিত তার বাবার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে বিভিন্ন পরামর্শ ও কর্মকাণ্ডের মাধ্যমে মারুফকে বিপথ থেকে সৎপথে আনা। যদি আমরা মারুফের বাবার প্রয়োজনে এগিয়ে আসি তাহলে আল্লাহ তায়ালাও আমাদের প্রয়োজন পূরণ করে দিবেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
স্থানীয় মসজিদের ইমামের এরূপ উদ্ধৃতির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর