الْمَرْءُ عَلَى دِيْنِ خَلِيْلِهِ হাদিসের আলোকে উদ্দীপকে উল্লিখিত এলাকার কর্মকাণ্ডের প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: اَلْمَرْهُ عَلَى دِيْنٍ خَلِيْلِهِ এটি একটি হাদিসের অংশবিশেষ। সম্পূর্ণ হাদিসটি হলো- রাসুল (সা.)-এরশাদ করেছেন, "মানুষ তার বন্ধুর জীবনব্যবস্থা বা ধর্মমতের দ্বারা প্রভাবিত হয়। অতএব, তোমার প্রত্যেকের দৃষ্টি রাখা অবশ্য কর্তব্য যে, সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন।” (মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিযি) মানুষ সাধারণত তার বন্ধুদের মতো স্বভাব ও ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। কেননা একজন বন্ধুর প্রভাবে অপর বন্ধু বিপুলভাবে প্রভাবিত হয়। বন্ধু যদি লম্পট, অসৎ চরিত্র, অসৎ হয় তাহলে তার প্রভাবে তার বন্ধুরা এমন চরিত্রের হয়ে থাকে। অন্যদিকে বন্ধুর চরিত্রের ভালো গুণাবলির প্রভাবে অন্য বন্ধুও আদর্শ চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ হয়ে ওঠে। একটি প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। উদ্দীপকে আমরা দেখতে পাই, মারুফ নামক একটি ছেলে তার এলাকার কিছু ছেলেদের (বন্ধুদের) সাথে মিশে কলেজগামী মেয়েদের নানাভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলে উত্ত্যক্ত করছে। মারুফের বাবা বিভিন্ন শাস্তি দিয়েও তার ছেলেকে এ কাজ থেকে ফেরাতে না পেরে স্থানীয় চেয়ারম্যানের কাছে এলাকার ছেলেদের এ কাজ থেকে ফেরাতে সহায়তা চাইলেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, মারুফের এলাকার অধিকাংশ ছেলেরাই অসৎ চরিত্রের বিধায় তারা এরকম কলেজগামী মেয়েদের উত্ত্যক্ত করছে। যার প্রভাব একসময় মারুফের ওপর ও বিস্তার করেছে। কাজেই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কঠোরভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যারা খারাপ আছে তাদেরকে সৎপথে আনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নচেৎ তাদের প্রভাবে, সঙ্গ দোষে অন্যরাও খারাপ হবে এবং সমাজে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে যা মানুষের সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বাধাবিঘ্ন ঘটাবে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
الْمَرْءُ عَلَى دِيْنِ خَلِيْلِهِ হাদিসের আলোকে উদ্দীপকে উল্লিখিত এ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর