শেয়ারFacebookWhatsApp

বর্তমান সমাজে কিয়াস প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।

উত্তর: জগৎ পরিবর্তনশীল। জগতের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন জিজ্ঞাসার জন্ম হয়, নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় এবং বিভিন্ন জটিলতার উদ্ভব ঘটে। ইসলাম যেহেতু একটি গতিশীল জীবনব্যবস্থা, তাই ইসলামি জীবনব্যবস্থায় কোনো নতুন সমস্যার উদ্ভব ঘটলে তা সমাধানেরও পন্থা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর সে পন্থাকে বলা হয় কিয়াস'। অর্থাৎ বর্তমান সমাজে উদ্ভূত নিত্যনতুন সৃষ্ট সমস্যার সমাধানকল্পে কিয়াসের প্রয়োজন রয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

বর্তমান সমাজে কিয়াস প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাকিব সমাজজীবনের এমন কিছু সমস্যা নিয়ে রাকিবের সাথে আলোচনা করল, যার সমাধান সরাসরি কুরআন ও হাদিসে নেই। এমনকি ইজমা দ্বারাও এর সমাধান প্রতিষ্ঠিত নয়। তারা এ সমস্যার সমাধানে একজন ইসলামি চিন্তাবিদের শরণাপন্ন হলে তিনি বলেন, ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা। যেকোনো সমস্যার সমাধানই ইসলামি শরিয়তে রয়েছে।

উত্তর

'তুলনা করা' এর আরবি প্রতিশব্দ 'কিয়াস'।

উত্তর

জগৎ পরিবর্তনশীল। জগতের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নতুন জিজ্ঞাসার জন্ম হয়, নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় এবং বিভিন্ন জটিলতার উদ্ভব ঘটে। ইসলাম যেহেতু একটি গতিশীল জীবনব্যবস্থা, তাই ইসলামি জীবনব্যবস্থায় কোনো নতুন সমস্যার উদ্ভব ঘটলে তা সমাধানেরও পন্থা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর সে পন্থাকে বলা হয় কিয়াস'। অর্থাৎ বর্তমান সমাজে উদ্ভূত নিত্যনতুন সৃষ্ট সমস্যার সমাধানকল্পে কিয়াসের প্রয়োজন রয়েছে।

উত্তর

উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে রাকিব ও সাকিব কিয়াস করবে। ইসলামি পরিভাষায় কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে ইজতিহাদ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। অন্য কথায় কুরআন, সুন্নাহ ও ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না ইসলামি মূলনীতি অনুযায়ী বিচারবুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করাই হলো কিয়াস। সময়ের আবর্তে পরিবর্তিত হচ্ছে পরিবেশ, পরিবর্তিত হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও জীবনাচরণ, আসছে নিত্যনতুন প্রযুক্তি; এতসব পরিবর্তনের সাথে সাথে মানুষ যেন ইসলামি বিধানমতে চলতে পারে সেজন্য নতুন বিষয়ের সিদ্ধান্তের জন্য নির্ধারিত হলো কিয়াস পদ্ধতি। এর মাধ্যমে আগত ও অনাগত নতুন নতুন সমস্যার সমাধানে ইসলাম চিন্তাবিদদের বিচারবুদ্ধিপ্রসূত সমাধান হবে মানুষের জন্য অনুসরণীয় ধর্মীয় নীতি। আর এটাই কিয়াস। উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে, সাকিব সমাজ জীবনের এমন কিছু সমস্যা নিয়ে রাকিবের সাথে আলোচনা করল, যার সমাধান সরাসরি কুরআন ও হাদিসে নেই। এমনকি এসব সমস্যা নিয়ে তারা একজন ইসলামি চিন্তাবিদের শরণাপন্ন হলে তিনি বলেন, ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা। যেকোনো সমস্যার সমাধানই ইসলামি শরিয়তে রয়েছে। অর্থাৎ বিষয়টি যেহেতু কুরআন, হাদিস কিংবা ইজমা দ্বারা প্রতিষ্ঠিত নয়, সেহেতু এ পরিস্থিতিতে ইসলামি চিন্তাবিদ মহোদয় রাকিব ও সাকিবকে কিয়াস করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করি এবং তাদের এই মুহূর্তে কিয়াস করা উচিত।

উত্তর

উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে ইসলামি শরিয়তে কিয়াস প্রয়োগ করা হয়ে থাকে। ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা- বিষয়টি কিয়াসের আলোকে যথার্থ। আমরা জানি, সময়ের বিবর্তনে মানবজীবনে নানা সমস্যার উদয় হয়। শরিয়তের যে সমস্ত বিধিবিধানের সমস্যার স্পষ্ট কোনো সমাধান কুরআন, হাদিস ও ইজমায় পরিষ্কার উল্লেখ নেই এরূপ ক্ষেত্রে কিয়াস প্রয়োগ হয়ে থাকে। দৃষ্টান্তস্বরূপ মহানবি (সা.) যখন মুয়ায ইবনে জাবাল (রা.)-কে ইয়ামানের শাসনকর্তা মনোনীত করে পাঠান, তখন তিনি তাঁকে প্রশ্ন করেছিলেন যে, শাসনসংক্রান্ত ব্যাপারে কোনো নতুন সমস্যার উদ্ভব হলে তিনি (মুয়ায) কী ব্যবস্থা গ্রহণ করবেন? মুয়ায (রা.) জবাব দিলেন যে, তিনি পবিত্র কুরআনের অনুসরণ করবেন। মহানবি (সা.) তাঁকে প্রশ্ন করলেন, “যদি পবিত্র কুরআনে সুস্পষ্ট নির্দেশ না থাকে?” তখন মুয়ায (রা.) উত্তর দিলেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের অনুসরণ করবেন। আর রাসুল (সা.)-এর হাদিসের দ্বারা ফয়সালা করতে না পারলে তিনি তাঁর নিজস্ব বিচারবুদ্ধি প্রয়োগ করবেন। রাসুল (সা.) মুয়ায (রা.)-এর এ জবাবে অত্যন্ত সন্তোষ প্রকাশ করলেন। তাঁর জন্য দুআ করলেন এবং ব্যক্তিগত বিচারবুদ্ধি প্রয়োগে তাঁকে উৎসাহিত করলেন। উদ্দীপকে বর্ণিত হয়েছে, সাকিব সমাজজীবনের এমন কিছু সমস্যা নিয়ে রাকিবের সাথে আলোচনা করল, যার সমাধান কুরআন, হাদিস এমনকি ইজমায়ও নেই। এ বিষয়ে তারা একজন ইসলামি চিন্তাবিদদের শরণাপন্ন হলে তিনি বলেন যে, ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা। যেকোনো সমস্যার সমাধানই ইসলামি শরিয়তে রয়েছে। উপরিউক্ত আলোচনার আলোকে হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক কিয়াস করার অনুমোদনের প্রমাণ পাওয়া যায়। ইসলামি শরিয়তের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ উৎস হলো কিয়াস। সময়ের বিবর্তনে আধুনিক যুগজিজ্ঞাসার যুগে ইসলামকে সর্বজনীন কল্যাণমুখী আদর্শ ধর্ম হিসেবে বিশ্বমানবের সামনে উপস্থাপন করতে হলে উদ্ভূত নতুন নতুন সমস্যার সমাধানে কিয়াসই হলো একমাত্র কার্যকরি পন্থা। কিয়াস প্রমাণ করে যে, “ইসলাম গতিশীল জীবনব্যবস্থা” এবং পরিবর্তিত পরিস্থিতিতে টেকসই ও কার্যকরী ধর্ম।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।