শেয়ারFacebookWhatsApp

কিয়াস সম্পর্কে ইমাম আবু হানিফা (র.) কী বলেছেন?

উত্তর: কিয়াস সম্পর্কে ইমাম আবু হানিফা (র.) বলেন— “কিয়াস হলো আইনের বিস্তৃতি। মূল আইন যখন সমস্যা সমাধানের ব্যাপারে কুলিয়ে উঠতে না পারে, তখন মূল আইন থেকে ইল্লাতের তথা কার্যকারণের মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয়, এতে আইনের যে বিস্তৃতি ঘটে তাই কিয়াস।”

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

কিয়াস সম্পর্কে ইমাম আবু হানিফা (র.) কী বলেছেন?

উদ্দীপক

জুমআর খুতবা পূর্ববর্তী বয়ানে মাওলানা আশিক মাদানি বলেন, সকল প্রকার মাদক গ্রহণ ইসলাম হারাম করেছে। যেমন- ইয়াবা, ফেনসিডিল, সিসা, প্যাথিডিন, কোকেন ইত্যাদি। যদিও এগুলোর ব্যবহার রাসুল (সা.)-এর যুগে ছিল না, তাই কুরআন ও হাদিসে এগুলোর সরাসরি উল্লেখ নেই। তবে কিয়াসের মাধ্যমে মুজতাহিদগণ এগুলোকে হারাম বা নিষিদ্ধ উল্লেখ করেছেন।

উত্তর

কিয়াস আরবি ভাষার শব্দ।

উত্তর

কিয়াস সম্পর্কে ইমাম আবু হানিফা (র.) বলেন— “কিয়াস হলো আইনের বিস্তৃতি। মূল আইন যখন সমস্যা সমাধানের ব্যাপারে কুলিয়ে উঠতে না পারে, তখন মূল আইন থেকে ইল্লাতের তথা কার্যকারণের মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয়, এতে আইনের যে বিস্তৃতি ঘটে তাই কিয়াস।”

উত্তর

কিয়াসের উৎপত্তির কারণ হলো, শরিয়তের অকাট্য স্পষ্ট দলিল তো সীমাবদ্ধ; কিন্তু ঘটনাবলি সীমাহীন। নিত্যনতুন এমনসব ঘটনা সংঘটিত হচ্ছে যা পূর্বে সংঘটিত হয়নি এবং যে বিষয়ে শরিয়তের কোনো না কোনো হুকুম নির্ধারণ অবশ্যই করতে হয়। আর পূর্বে সংঘটিত ঘটনা ও বিষয়াবলি সম্পর্কেও কোনো না কোনো হুকুম রয়েছে। এরূপ অবস্থায় নিরুপায় হয়ে ফকিহগণকে সেই দলিলহীন নতুন বিষয়টিকে পূর্ববর্তী দলিলসম্পন্ন বিষয় বা ব্যাপারের সাথে মিলিয়ে বিবেচনা করতে হয়েছে এবং দুটি বিষয়েই মৌল কারণে মিল সাদৃশ্য থাকায় দুটিতে একই হুকুম নির্ধারণ করতে হয়েছে। বস্তুত কুরআন ও সুন্নাহতে গভীর চিন্তা বিবেচনা করে সাদৃশ্যপূর্ণ ও তুলনাযোগ্য বিষয়াদি যাচাই-বাছাই করে সেসবের ওপর বুদ্ধিবৃত্তি আরোপের নিমিত্তে কিয়াসের উদ্ভব হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মাদকদ্রব্য কিয়াসের ভিত্তিতে হারাম হয়েছে, কিয়াসের পরিচয় ও হুকুম সম্পর্কে ইমামদের বিভিন্ন মত রয়েছে। কিয়াসের পরিচয়সংক্রান্ত মতামত হলো- ১. আল্লামা আবুল বারাকাত আন নাসাফি (র.) বলেন- الْقِيَاسُ فِي الشَّرْعِ تَقْدِيرُ الْفَرْعِ بِالْأَصْلِ فِي الْحُكْمِ وَالْعِلَةِ অর্থাৎ অর্থাৎ, “হুকুম ও ইল্লাতের মধ্যে শাখাকে (فَرْع) মূল (اَصْلُّ)-এর সাথে অনুমান করাকে শরিয়তের পরিভাষায় কিয়াস বলা হয়।” ২. তানকিহ গ্রন্থকার বলেন- هُوَ تَعْدِيَةُ الْحُكْمِ الْفَرْعِ অর্থাৎ “মূল (اَصْلٌ)-এর হুকুমকে শাখার (فَرْع) দিকে স্থানান্তর করাকে কিয়াস বলে।” ৩. মিরকাত গ্রন্থকার বলেন- هُوَ قَوْلٌ مُؤَلِفٌ مِنْ قَضَايَا يَلْزِمُ عَنْهَا قَوْلُ اَخْرُ بَعْدَ تَسْلِمٍ تِلْكَ قياسٌ الْقَضَايَا অর্থাৎ, قياسٌ এমন কতকগুলো বাক্য বা হুকুম দ্বারা গঠিত উক্তি (قَضَايَةً) যেগুলো মেনে নিলে অন্য একটি উক্তি মেনে নেওয়া অপরিহার্য হয়ে পড়ে।” ৪. ইমাম আবু হানিফা (র.)-এর মতে, “কিয়াস হলো আইনের বিস্তৃতি। মূল আইন যখন সমস্যা সমাধানের ব্যাপারে কুলিয়ে উঠতে পারে না, তখন মূল আইন থেকে ইল্লাতের মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয়, এতে আইনের যে বিস্তৃতি ঘটে তাই কিয়াস।” ৫. মালেকিগণের মতে, “মূল আইন থেকে ইল্লাত-এর যুক্তিভিত্তিক সিদ্ধান্তকে কিয়াস বলা হয়।” ৬. শাফেয়িগণের মতে, “একটি পরিচিত জিনিসের সাথে অন্য একটি পরিচিত জিনিসের ইল্লাত-এর মাধ্যমে সমন্বয় সাধন করাকে কিয়াস বলা হয়।” ৭. ইমাম আবুল মনসুর মাতুরিদি বলেন, “মূল-এর ইল্লাত (কার্যকারণ) পাওয়ার কারণে শাখার মধ্যে আসল-এর অনুরূপ হুকুম প্রকাশ করাকেই কিয়াস বলে।” কিয়াসের হুকুমসংক্রান্ত মতামত হলো- ১. اَلْمَنَارُ গ্রন্থকার আল্লামা আবুল বারাকাত আন নাসাফি (র.)-এর মতে- حُكْمُهُ الْإِصَابَةُ بِغَالِبِ الرَّايِ وَيُفِيدُ عِلْمَ الظَّنِى دُونَ الْيَقِينُ وَيُرْجِبُ الْعَمَلَ অর্থাৎ, “কিয়াসের হুকুম হলো প্রবল ধারণার ভিত্তিতে সঠিক সিদ্ধান্তে পৌছা। তাই এটি ধারণামূলক জ্ঞান বা عِلْمٌ ظَنِى-এর ফায়দা দেবে কিন্তু প্রত্যয়মূলক জ্ঞান বা عِلْمُ يَقِيْنِ-এর নয়। তবে এর দাবি অনুযায়ী আমল করা ওয়াজিব।” ২. আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেমদের মতে- حُكْمُهُ تَعْدِيَةً حُكْمِ النّصّ إِلَى مَا لَا نَصَّ فِيهِ অর্থাৎ, “যেক্ষেত্রে সরাসরি নস পাওয়া যায় না, সেক্ষেত্রে হুকুম হলো, নসের হুকুমকে যেখানে নস পাওয়া যায়নি সেদিকে ধাবিত করা।” সুতরাং نِيَاسٌ -এর ওপর আমল করা ওয়াজিব। উদ্দীপকে বর্ণিত, জুমআর খুতবা পরবর্তী বয়ানে মাওলানা আশিক মাদানি বলেন যে, ইয়াবা, ফেনসিডিল, সিসা, প্যাথিডিন কোকেন ইত্যাদি সকল মাদকদ্রব্য ইসলাম হারাম ঘোষণা করেছে। এগুলোর নাম কুরআন-হাদিসে সরাসরি উল্লেখ না থাকলেও মুজতাহিদগণ কিয়াসের মাধ্যমে হারাম ঘোষণা করেছেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত এসব মাদকদ্রব্য কিয়াসের ভিত্তিতে হারাম করা হয়েছে। আর কিয়াসের পরিচয় ও হুকুম সম্পর্কে ইমামদের উল্লিখিত মতামত রয়েছে
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।