কোনো বিষয়ে কুরআন ও হাদিসের স্পষ্ট বিধান না থাকলে সমাধানের উপায় কী?
উত্তর: কোনো বিষয়ে কুরআন-হাদিসে স্পষ্ট সমাধান না থাকলে ইজমা বা কিয়াসের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ইজমা অর্থ ঐকমত্য। ধর্মীয় বা পার্থিব কোনো বিষয়ে মহানবি হযরত মুহাম্মদ (স)-এর যুগ পরবর্তী যে কোনো সময়ে যোগ্যতাসম্পন্ন মুসলিম মুজতাহিদদের কুরআন-সুন্নাহ সমর্থিত এবং সর্বসম্মত ঐকমত্যের নাম ইজমা। এটি ইসলামি শরিয়তের তৃতীয় উৎস। অন্যদিকে কিয়াস হলো পরিমাপ বা তুলনা করা, এটি শরিয়তের চতুর্থ উৎস। অর্থাৎ মূল আইন যে যুক্তি বা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত নতুন সমস্যা সমাধানের আল্লাহর নির্দেশিত পন্থাই কিয়াস। ইজমা বা কিয়াস কোনোটি কুরআন-সুন্নাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হবে না।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
কোনো বিষয়ে কুরআন ও হাদিসের স্পষ্ট বিধান না থাকলে সমাধানের উপায় কী?
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর