শেয়ারFacebookWhatsApp

فَأَعْتَبِرُوا يَأْوْلِي الْأَبْصَارِ আয়াতটির মর্মার্থ লেখ।

উত্তর: فَأَعْتَبِرُوا يَأْوْلِي الْأَبْصَارِ এ আয়াতটি দ্বারা কিয়াসকে নির্দেশ করে। উক্ত আয়াতে কারীমার অর্থ হলো, “হে দৃষ্টিমান লোকেরা, তোমরা গভীর চিন্তাভাবনা ও প্রজ্ঞা অবলম্বন কর। (সূরা হাশর : ২) উক্ত আয়াতের মাধ্যমে কিয়াসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টির অনুমোদন দেওয়া হয়েছে। যদিও ইহুদিদের অন্যায় কাজের কারণে এ ধারা বন্ধ করা হয়েছিল। কিন্তু কুরআনের এ আয়াতটি তা রহিত করেছে। তাই এ আয়াত এটা প্রমাণ করে কিয়াস করা যাবে, এতে কোনো বাধা নেই। এটা এখানে বোঝাতে চেয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

فَأَعْتَبِرُوا يَأْوْلِي الْأَبْصَارِ আয়াতটির মর্মার্থ লেখ।

উদ্দীপক

দ্বাদশ শ্রেণির ক্লাসে অধ্যাপক গোলাম মোস্তফা সাহেব ইসলামে কিয়াসের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, একদা মহানবি (স.) তাঁর প্রিয় সাহাবি মুয়ায ইবনে জাবলকে ইয়েমেনের শাসক হিসেবে প্রেরণের সিদ্ধান্ত নিলেন। ইয়েমেনে প্রেরণের পূর্বে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে মুয়ায! তুমি লোকদের মধ্যে কীভাবে বিচার ফয়সালা করবে? মুয়ায (রা.) বললেন, আল্লাহর কিতাব দ্বারা সেখানে না পাওয়া গেলে রাসুল (স.)-এর হাদিস দ্বারা। সেখানেও যদি না পাই তাহলে আমি কুরআন-হাদিসের আলোকে আমার নিজস্ব গবেষণার মাধ্যমে ফয়সালা করব। রাসুল (স.) তার এ জবাব শুনে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]

উত্তর

কিয়াসের রুকন ৪টি। যথা— ১. মূল, ২. শাখা-প্রশাখা, ৩. সামষ্টিক কার্যকারণ, ৪. বিধান।

উত্তর

فَأَعْتَبِرُوا يَأْوْلِي الْأَبْصَارِ এ আয়াতটি দ্বারা কিয়াসকে নির্দেশ করে। উক্ত আয়াতে কারীমার অর্থ হলো, “হে দৃষ্টিমান লোকেরা, তোমরা গভীর চিন্তাভাবনা ও প্রজ্ঞা অবলম্বন কর। (সূরা হাশর : ২) উক্ত আয়াতের মাধ্যমে কিয়াসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টির অনুমোদন দেওয়া হয়েছে। যদিও ইহুদিদের অন্যায় কাজের কারণে এ ধারা বন্ধ করা হয়েছিল। কিন্তু কুরআনের এ আয়াতটি তা রহিত করেছে। তাই এ আয়াত এটা প্রমাণ করে কিয়াস করা যাবে, এতে কোনো বাধা নেই। এটা এখানে বোঝাতে চেয়েছে।

উত্তর

রাসুল (স.)-কে মুয়ায (রা.) যে উত্তর দিয়েছিলেন তা ইসলামি শরিয়তের চতুর্থ উৎস আল কিয়াসকে নির্দেশ করে। আধুনিক সমাজ ও সভ্যতায় কিয়াসের প্রয়োগ ও ব্যবহার অত্যন্ত যৌক্তিক। কিয়াস না থাকলে ইসলাম পরিপূর্ণতা পায় না, মানুষের অনেক সমস্যা সমাধান করা সম্ভব হয় না। কিয়াসে মানুষের ওইসব সমস্যা সমাধান করা হয়, যার সমাধান সরাসরি কুরআন, হাদিস ও ইজমাতে নেই। পবিত্র কুরআন ও হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত হয়। পবিত্র কুরআন মানুষকে কিয়াসের প্রতি উৎসাহিত করেছে, উৎসাহিত করেছে বিচারবুদ্ধির প্রয়োগ ও চিন্তা গবেষণার প্রতি। এ মর্মে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন— فَاعْتَبِرُوا يَأُوْلِي الْأَبْصَارِ অর্থাৎ “হে বিচক্ষণ জ্ঞানিগণ! তোমরা গভীর চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ কর।” (সূরা হাশর : ২) বস্তুত কুরআনের অনুসারী মুমিনরা কুরআন ও হাদিস নিয়ে চিন্তা গবেষণা করবে এটাই তাদের জন্য স্বাভাবিক । মহানবি (স.)-এর হাদিস ও কিয়াসকে সমর্থন করে। হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত তিনি বলেন, এক লোক নবি (স.)-এর কাছে আসলেন এবং বললেন, আমার বোন হজ করার মানত করেছিল, (এমতাবস্থায়) সে মারা যায়। আমি কি তার পক্ষ থেকে হজ করব? অতঃপর নবি (স.) বললেন, যদি তার তোমার বোনের কোনো ঋণ থাকত, তাহলে তুমি কি তা পরিশোধ করতে। তিনি বললেন, হ্যাঁ (পরিশোধ করতাম) পরিশোধ প্রাপ্তির ক্ষেত্রে তিনি (আল্লাহ) অধিকতর উপযুক্ত।” (সহিহ বুখারি) উপরিউক্ত হাদিসে দেখা যায়, মহানবি (স.) মানতকৃত হজকে ঋণের ওপর কিয়াস করেছেন। এভাবে রাসুল (স.)-এর সময়কাল থেকেই কিয়াসের সূচনা হয় এবং তাঁর ইন্তেকালের পরে খুলাফায়ে রাশেদিন ও এ পদ্ধতি প্রয়োগ করেন। কাজেই একথা বলা যায়, কিয়াসের উপযোগিতা পবিত্র কুরআন ও হাদিসে বিবৃত হওয়া এটাই প্রমাণ করে, ইসলামি শরিয়তে ও বাস্তব জীবনে কিয়াসের প্রয়োজনীয়তা অত্যধিক।

উত্তর

রাসুলুল্লাহ (স.) মুয়ায ইবনে জাবাল (রা)-কে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে প্রেরণের প্রাক্কালে তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কীভাবে শাসনকার্য পরিচালনা করবে? প্রত্যুত্তরে তিনি বলেছিলেন কুরআন ও হাদিসে দ্বারা। সেখানে না পেলে ইজমার দ্বারা। আর ইজমাতে সমাধান পাওয়া না গেলে আমার বিবেক-বুদ্ধি ও বিচার-বিবেচনা দ্বারা সিদ্ধান্ত নেব। (তিরমিযি) রাসুলুল্লাহ (সা)-ও তাঁর এ জবাবে খুশি হয়েছিলেন এবং মহান আল্লাহর প্রশংসা করেছিলেন। হযরত মুয়ায ইবনে জাবাল-এর সর্বশেষ উক্তিটি কিয়াসের মূলভিত্তি। এ বক্তব্য দ্বারাই কিয়াস করার অনুমোদন পাওয়া যায়। এছাড়া এ বক্তব্যের সমর্থনে পবিত্র কুরআন ও হাদিসের আরও বাণী রয়েছে। যেমন— এ মর্মে পবিত্র কুরআনে আল্লাহ পাক ঘোষণা করেন, فَأَعْتَبِرُوا يَأْوْلِي الْأَبْصَارِ (ফাতাবিরূ ইয়া উলিল আবছারি।) অর্থ “হে বিচক্ষণ জ্ঞানিগণ! তোমরা গভীর চিন্তাভাবনা ও প্রজ্ঞা অবলম্বন কর।” (সূরা হাশর : ২) এ বিষয়ে উল্লেখযোগ্য হাদিস হলো— হযরত ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, এক লোক নবি (স.)-এর কাছে আসলেন এবং বললেন, আমার বোন হজ করার মানত করেছিল, (এমতাবস্থায়) সে মারা যায়। আমি কি তার পক্ষ থেকে হজ করব? অতঃপর নবি (স.) বললেন, যদি তার (তোমার বোনের) কোনো ঋণ থাকত, তাহলে তুমি কি তা পরিশোধ করতে? তিনি বললেন, হ্যাঁ, (পরিশোধ করতাম)। তিনি (নবি) (স.) বললেন, তাহলে তুমি আল্লাহর ঋণ পরিশোধ কর। পরিশোধপ্রাপ্তির ক্ষেত্রে তিনি (আল্লাহ) অধিকতর উপযুক্ত।” (সহিহ বুখারি) হাদিসে দেখা যায়, মহানবি (স.) মানতকৃত হজকে ঋণের ওপর কিয়াস করেছেন। এ থেকে বোঝা যায়, কোনো বিষয় কুরআন, হাদিস ও ইজমাতে সমাধান পাওয়া না গেলে মুজতাহিদগণ বিচার-বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত দিতে পারেন। আর এজন্য এ হাদিসটি হযরত মুয়ায (রা.)- এর বক্তব্যের সমার্থক।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।