শেয়ারFacebookWhatsApp

কিয়াসের মূলনীতি কয়টি?

উত্তর: কিয়াসের মূলনীতি চারটি।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

কিয়াসের মূলনীতি কয়টি?

উদ্দীপক

সালমান মসজিদের ইমাম সাহেবকে বললেন, পবিত্র কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে মদ্যপান হারাম করা হয়েছে। কিন্তু বর্তমান যুগের কোকেন, হেরোইন, গাঁজা, ফেনসিডিল ইত্যাদিকেও ইসলামে হারাম করা হয়েছে। অথচ পবিত্র কুরআন, হাদিস এবং ইজমার কোথাও এ বিষয়ে কিছু বলা হয়নি। উত্তরে ইমাম সাহেব বললেন, এগুলোও এমন এক নীতির মাধ্যমে হারাম করা হয়েছে যা ছিল রাসুল (সা.)-এর নিকট অত্যন্ত পছন্দনীয়। আর উক্ত নীতি। বাস্তবায়িত হবে কুরআন ও হাদিসের ভিত্তিতেই।

উত্তর

কিয়াসের মূলনীতি চারটি।

উত্তর

উদ্ধৃত আয়াতটি ইসলামি শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের প্রতি ইঙ্গিত করেছে। উদ্ধৃত আয়াতটির অর্থ হলো- "অতএব, হে দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষেরা, তোমরা চিন্তা-গবেষণা কর।" (সূরা আল-হাশর: ২) মূলত ইসলামি শরিয়তে আইনের উৎস হিসেবে কিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এ কারণে মহান আল্লাহ তায়ালা আলোচ্য আয়াতের মাধ্যমে মুসলিম জাতিকে কিয়াস করার নির্দেশ দিয়েছেন। উদ্ভূত নতুন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ক্ষেত্রে কিয়াস করা আবশ্যক।

উত্তর

রাসুলুল্লাহ (সা.)-এর নিকট অত্যন্ত পছন্দনীয় নীতি বলতে ইমাম সাহেব কিয়াসের প্রতি ইঙ্গিত করেছেন। ইসলামি আইনের চতুর্থ উৎস ও গতিশীল পদ্ধতি হলো আল-কিয়াস। নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে কুরআন ও হাদিসে দেওয়া সমাধানের আলোকে নতুন সমস্যার সমাধান করাই হলো কিয়াস। আর ইসলামি আইনের এ পদ্ধতিটি রাসুল (সা.) পছন্দ করতেন। যার প্রমাণ পাওয়া যায় একটি ঘটনা থেকে। ঘটনাটি হলো- রাসুল (সা.) মুয়ায ইবনে জাবাল (রা.)-কে ইয়েমেনের শাসক হিসেবে প্রেরণের পূর্বে জিজ্ঞেস করেন, তুমি লোকের মধ্যে কীভাবে বিচার ফায়সালা করবে। মুয়ায (রা.) বলেন, প্রথমে আল্লাহর কিতাব দ্বারা। সেখানে না পেলে রাসুল (সা.)-এর সুন্নাহ দ্বারা। সেখানেও যদি না পাই তাহলে আমি কুরআন-সুন্নাহর আলোকে আমার নিজস্ব বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার ফায়সালা করব। তার এ জবাবে রাসুল (সা.) অত্যন্ত খুশি হন। এতে প্রমাণিত হয়, কুরআন হাদিসের আলোকে গবেষণার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত রাসুল (সা.) পছন্দ করতেন। ইমাম সাহেবের কথায় এ বিষয়টিই সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে মদ্যপান হারাম করা হয়ছে। কিন্তু বর্তমান যুগের ইয়াবা, কোকেন, হেরোইন, গাঁজা, ফেনসিডিল ইত্যাদিকেও ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। অথচ পবিত্র কুরআন হাদিসে এবং ইজমার কোথাও এ বিষয়ে কিছু বলা হয়নি। প্রকৃতপক্ষে এক্ষেত্রে কিয়াসের নীতি অবলম্বন করে এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে, যা রাসুল (সা.) পছন্দ করতেন। ইমাম সাহেবের কথায় এ বিষয়টিরই ইঙ্গিত রয়েছে।

উত্তর

ইমাম সাহেবের উক্ত নীতি তথা কিয়াসের বিধান বাস্তবায়িত হবে কুরআন ও হাদিসের ভিত্তিতে। আল্লাহ তায়ালা আল-কুরআনে কিয়াস করার অনুমোদন দিয়েছেন। এ অনুমোদনের ভিত্তিতে রাসুল (সা.)-এর যুগেই কিয়াসের যাত্রা শুরু হয়। কিয়াস আল্লাহর নির্দেশে রাসুল (সা.) কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ায় এটি কুরআন-সুন্নাহর আলোকে করতে হবে এটাই স্বাভাবিক। মহানবি (সা.)-এর ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। মানুষের জীবনযাত্রা ও চিন্তা-চেতনা এবং উদ্ভূত সমস্যার ক্ষেত্রেও ভিন্নতা ও বৈচিত্র্য দেখা যাচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে কুরআন ও হাদিসে এসব নতুন সমস্যার সমাধান নেই। প্রকৃতপক্ষে এসব সমস্যার সমাধানের উপায় হলো কিয়াস করা। আর বুদ্ধিমত্তা খাটিয়ে কুরআন ও হাদিসে দেওয়া সমাধানের আলোকে কিয়াস করতে বলা হয়েছে। অর্থাৎ কুরআন হাদিসে যে সমাধান দেওয়া হয়েছে তা হলো আছল বা মূলনীতি। আর এ মূলনীতির ওপর ভিত্তি করে সমাধান করাই হলো কিয়াস। মদ বাতীত অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ইসলামের হারাম করা হয়েছে এমন একটি নীতির মাধ্যমে যা মহানবি (সা.) পছন্দ করতেন। আর তাঁর পছন্দনীয় এ নীতিটি হলো কিয়াস। এটি ইসলামি শরিয়তের চতুর্থ উৎস।। ভাই কিয়াস কুরআন-হাদিসের মূলনীতি অনুযায়ীই করতে হয়। আর ইমাম। সাহেবের উক্তিতে এ কথার সমর্থন বর্তমান থাকায় তার বক্তব্যটি যথার্থ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

কিয়াসের মূলনীতি কয়টি? | Prosthuti