শেয়ারFacebookWhatsApp

আল-কিয়াস শব্দের অর্থ কী?

উত্তর: কিয়াস' শব্দের আভিধানিক অর্থ তুলনা করা, পরিমাপ করা, ধারণা করা, আন্দাজ করা, অনুমান করা ইত্যাদি।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আল-কিয়াস শব্দের অর্থ কী?

উদ্দীপক

অধ্যাপক সামির শাকের ইসলাম শিক্ষার ক্লাসে বলেন, বর্তমান বিশ্বের মানুষের জীবনব্যবস্থা হিসেবে ৩টি মতবাদ সুপরিচিত- ১. গণতন্ত্র, ২. সমাজতন্ত্র ও ৩. ইসলামতন্ত্র। গণতন্ত্র ও সমাজতন্ত্র ইহজাগতিক জীবনব্যবস্থা। যেখানে পারলৌকিক বিষয়টি গৌণ। কিন্তু ইসলাম। ইহজাগতিক ও পারলৌকিক বিষয়ের সমন্বয়ে গঠিত জীবনব্যবস্থা। যদিও আমরা অনেকে মনে করি এর সূচনা করেছিলেন হযরত মুহাম্মদ (সা.)। প্রকৃতপক্ষে ইসলামের সূচনা হয় হযরত আদম (আ.) থেকে এবং এর পরিপূর্ণতা লাভ করে রাসুল (সা.) এর মাধ্যমে। রাসুল (সা.)-এর ওফাতের প্রায় দেড় হাজার বছর পরও এর আবেদন আকাশচুম্বি। কারণ এতে এমন কতগুলো উৎস সম্পৃক্ত হয়েছে যা মানুষের যাবতীয় সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম। আর এমন। এক উৎস হলো কিয়াস। যা ইসলামকে নিত্য আধুনিক করছে।

উত্তর

কিয়াস' শব্দের আভিধানিক অর্থ তুলনা করা, পরিমাপ করা, ধারণা করা, আন্দাজ করা, অনুমান করা ইত্যাদি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইসলামি শরিয়তের উৎসটি হলো কিয়াস। এটি ইসলামি শরিয়াহ চতুর্থ উৎস। এর প্রয়োগ তখনই করা যাবে যখন উদ্ভূত সমস্যার সমাধান পবিত্র কুরআন, হাদিস ও ইজমাতে পাওয়া না যাবে। নবি কারিম (সা.) যখন হযরত মুয়ায ইবনে জাবাল (রা.)-কে ইয়ামেনের শাসনকর্তা নিয়োগ করে প্রেরণ করেন, তখন নবিজি তাঁকে জিজ্ঞেস করলেন, "হে মুয়ায যখন কোনো সমস্যার উদ্ভব হবে তখন কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে? তিনি উত্তর দিলেন, আল্লাহর (পবিত্র গ্রন্থ) কুরআন দ্বারা। রাসুলুল্লাহ (সা.) বললেন, আল্লাহর কিতাবে যদি না পাও? তিনি জবাব দিলেন, রাসুল (সা.)-এর হাদিস (সুন্নাহ) দ্বারা। তিনি আবার জিজ্ঞেস করলেন, যদি হাদিসে না পাও, তাহলে কী করবে? উত্তরে মুয়ায বললেন, তাহলে আমি আমার নিজের বিবেকবুদ্ধি প্রয়োগ (কিয়াস) করে সিদ্ধান্ত গ্রহণ করব। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, প্রশংসা আল্লাহর জন্য যিনি আল্লাহর রাসুলের দূত দ্বারা এমন উত্তর দেওয়ালেন যাতে তাঁর রাসুল সন্তুষ্ট হলেন।" যদি কিয়াস শরিয়তের দলিল না হতো, তবে নবি কারিম (সা.) হযরত মুয়ায (রা.)-এর জবাব "আমি আমার রায় (কিয়াস)দ্বারা ইজতিহাদ (গবেষণা) করব"।-কে তৎক্ষণাৎ নিষিদ্ধ করে দিতেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেন না। সুতরাং এ থেকে বোঝা যায়, কুরআন, হাদিস ও ইজমা হতে সমস্যার সমাধান করতে না পারলেই কিয়াসের পথ অবলম্বন করতে হবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইসলামি শরিয়তের উৎসটি হলো আল-কিয়াস। কিয়াস )قیاس( শব্দের আভিধানিক অর্থ পরিমাপ, অনুমান ও তুলনা করা। যুক্তির মাধ্যমে মীমাংসা করাই কিয়াস। যে বিষয় সম্পর্কে কুরআন ও সুন্নাহতে কোনো সুস্পষ্ট বিধিনিষেধ নেই, সেক্ষেত্রে কুরআন ও সুন্নাহর মধ্যে প্রদত্ত অনুরূপ প্রশ্নের মীমাংসাকে ভিত্তি করে যুক্তি প্রয়োগে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এ ধরনের যুক্তি প্রয়োগকে কিয়াস বলা হয়। কিয়াসের মূলকথা হচ্ছে পূর্ব সিদ্ধান্তকে দৃষ্টান্তরূপে গ্রহণ করে উদ্ধৃত সমস্যার সমাধানে পূর্বের নীতি বা আইন প্রয়োগ করা। এ মর্মে পবিত্র কুরআনে আল্লাহ পাক ঘোষণা করেন, فَاعْتَبِرُوا يُأْوْلِي الاَ بَصَارِ ফা'তাবিরু ইয়া উলিল আবছারি।) অর্থ- “হে বিচক্ষণ জ্ঞানীগণ! তোমরা গভীর চিন্তাভাবনা ও প্রজ্ঞা অবলম্বন কর।" (সূরা হাশর: ২) এ আয়াতে আল্লাহ পাক কোনো বস্তুকে তার সমপর্যায়ের বস্তুর সাথে কিয়াস বা পরিমাপ করার নির্দেশ দিয়েছেন। এর দ্বারা কিয়াসের প্রমাণ কুরআন থেকে পাওয়া যায়। এছাড়া মুয়ায ইবনে জাবাল (রা.) কে রাসুল (সা.) ইয়েমেনে শাসনকর্তা হিসেবে প্রেরণকালে মকদ্দমা নিষ্পত্তির পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে মুয়ায ইবনে জাবাল (রা.) জবাবে কুরআন, সুন্নাহ ও সবশেষে নিজের বিবেক-বুদ্ধির দ্বারা সমাধানের কথা বললে রাসুল (সা.) তা সমর্থন করেন।এ হাদিসে স্পষ্টভাবে কিয়াসের অনুমোদন রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতে কিয়াসের ওপর আমল করা ওয়াজিব। কেননা এটি ইসলামি শারিয়তের অকাট্য দলিল। যদিও আসহাবে যাওয়াহের কিয়াসের দলিকে অস্বীকার করে। উদ্দীপকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.)-এর ওফাতের প্রায় দেড় হাজার বছর পরেও ইসলামের আবেদন আকাশচুম্বি। কারণ, ইসলামে এমন কতকগুলো উৎস রয়েছে, যেগুলো মানুষের যাবতীয় সমস্যার সমাধান দিতে সক্ষম। এমনই একটি উৎস হলো কিয়াস, যা ইসলামকে নিত্য আধুনিক করছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ইসলামি শরিয়তের উৎসটি হলো কিয়াস, যা নতুন নতুন উদ্ভূত সমস্যার সমাধান অত্যন্ত জরুরি।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।