উদ্দীপকের কথোপকথনে শরিয়তের কয়েকটি উৎসের উল্লেখ আছে? এছাড়া আর কোনো উৎস আছে কি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কথোপকথনে উল্লেখিত শরিয়তের তিনটি উৎস ছাড়াও আরেকটি উৎস আছে যা কিয়াস নামে পরিচিত। কিয়াস ইসলামি শরিয়তের অন্যতম উৎস। এর অর্থ পরিমাপ করা, অনুমান করা। নতুন উদ্ভূত কোনো সমস্যার বিষয়ে কুরআন ও সুন্নাহর কোনো বিধানের সাথে সাদৃশ্য রেখে সমাধান দেওয়াকে কিয়াস বলে । প্রশ্নে উত্ত উৎসেরই ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে মারুফ এবং ইমান সাহেবের মামুন আলোচনায় ইসলামি শরিয়তের প্রথম তিনটি উৎস তথা কুরআন, হাদিস এবং ইজমার উল্লেখ পাওয়া যায়। পবিত্র কুরআন ও হাদিসে সরাসরি যেসব বিষয়ের বর্ণনা পাওয়া যায় সেগুলো শরিয়তের দলিল হিসেবে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করতে হবে। আর মুহাম্মদ (স)-এর যুগপরবর্তীতে যোগ্যতাসম্পন্ন মুসলিম মুজতাহিদদের মধ্যে কুরআন-সুন্নাহ সমর্থিত ঐক্যমতের নাম হলো ইজমা। অপরদিকে যেসব সমস্যার সমাধান কুরআন, হাদিস ও ইজমায় সরাসরি নেই সেসব সমস্যার সমাধান কিয়াসের মাধ্যমে দিতে হবে। মানবজীবন ও সমাজ পরিবর্তনশীল। পরিবর্তনের ধারায় জগতে নিত্যনতুন এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে যা অতীতে সংঘটিত হয়নি। এসব সমস্যা সমাধানে কোনো না কোনো হুকুম অবশ্যই নির্ধারণ করতে হবে। ইসলামের সব বিষয়ে যথার্থভাবে গবেষণা করলেই এর সমাধান পাওয়া যায়। কিয়াস এই গবেষণারই ফল। এটি ইসলামকে সর্বকালীন ও সর্বজনীন জীবনব্যবস্থা রূপে পরিণত করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লেখিত উৎসগুলো ছাড়াও কিয়াসের গুরুত্বও অপরিসীম
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কথোপকথনে শরিয়তের কয়েকটি উৎসের উল্লেখ আছে? এছাড়া আর কোন…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর