শেয়ারFacebookWhatsApp

কিয়াসের নীতিমালা কী?

উত্তর: কিয়াসের নীতিমালা হলো- ১, কিয়াস কুরআন, হাদিস, ইজমা পরিপন্থি হবে না; ২. কুরআন, হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত কোনো আইনের মূলনীতি বিরোধী কোনো আইন প্রণয়ন করা কিয়াসের আওতা বহির্ভূত; ৩. কিয়াসের মূলনীতি মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে: ৪. যেসব বিষয়ের সমাধান কুরআন, হাদিস এবং ইজমার মাধ্যমে করা হয়েছে, সেসব বিষয়ে কিয়াস প্রযোজ্য হবে না; ৫. ইসলামি আদর্শ ও শিক্ষার পরিপন্থি হবে না এবং ৬. কিয়াস দ্বারা গৃহীত কোনো সিদ্ধান্ত পরবর্তীতে কুরআন দ্বারা প্রমাণিত হলে কিয়াস পরিহার করতে হবে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

কিয়াসের নীতিমালা কী?

উদ্দীপক

শাহির সাহেব একজন বিজ্ঞ আলিম। তিনি কথা প্রসঙ্গে বললেন, ইসলামি আইনের উৎস হিসেবে কিয়াস পদ্ধতি অনন্য। কেননা, ইমাম আবু হানিফা (র.) বলেছেন- إِنَّ الْقِيَاسَ يُعِيدُ الغَلَبَةَ الظَّنَّ وَيُوْجِبْ الْعَمَلَ بِهِ. অর্থাৎ, "নিশ্চয়ই কিয়াস প্রবল ধারণার জন্ম দেয় এবং তদনুযায়ী আমল করা ওয়াজিব বলে গণ্য করে।" তিনি কিয়াসের ধরন ও প্রকৃতি বর্ণনা করতে গিয়ে উদাহরণ টেনে বলেন- ১. বিড়ালের উচ্ছিষ্ট পাক, ২. খরগোশের উচ্ছিষ্ট পাক। আবার অন্য আরেক প্রকার কিয়াসের বর্ণনা দিতে গিয়ে বলেন, "কোনো পক্ষের বিনিময় বস্তুর সমপরিমাণের অতিরিক্ত গ্রহণ হারাম।"

উত্তর

প্রকাশ্য কিয়াস বলতে কিয়াসে জলিকে বোঝায়। অর্থাৎ বাহ্যিক ইল্লাত বিবেচনায় যে কিয়াস করা হয় তাকে কিয়াসে জলি বলে।

উত্তর

কিয়াসের নীতিমালা হলো- ১, কিয়াস কুরআন, হাদিস, ইজমা পরিপন্থি হবে না; ২. কুরআন, হাদিস ও ইজমা দ্বারা প্রবর্তিত কোনো আইনের মূলনীতি বিরোধী কোনো আইন প্রণয়ন করা কিয়াসের আওতা বহির্ভূত; ৩. কিয়াসের মূলনীতি মানুষের জ্ঞানের পরিসীমার মধ্যে থাকতে হবে: ৪. যেসব বিষয়ের সমাধান কুরআন, হাদিস এবং ইজমার মাধ্যমে করা হয়েছে, সেসব বিষয়ে কিয়াস প্রযোজ্য হবে না; ৫. ইসলামি আদর্শ ও শিক্ষার পরিপন্থি হবে না এবং ৬. কিয়াস দ্বারা গৃহীত কোনো সিদ্ধান্ত পরবর্তীতে কুরআন দ্বারা প্রমাণিত হলে কিয়াস পরিহার করতে হবে।

উত্তর

উদ্দীপকের প্রথম উদাহরণগুলো হলো- ১. বিড়ালের উচ্ছিষ্ট পাক এবং ২. খরগোশের উচ্ছিষ্ট পাক। এ দুটো উদাহরণ প্রকাশ্য কিয়াসের অন্তর্ভুক্ত। পবিত্র কুরআন হাদিসে বর্ণিত কোনো বিষয়ের কারণভিত্তিক বিধানের বিবেচনায় অন্যকোনো বিষয়ে একই ধরনের কারণ বিদ্যমান থাকলে, ওই বিধান প্রমাণ করার ক্ষেত্রে যদি প্রমাণটি সুস্পষ্টভাবে বা বাহিক্য দৃষ্টিতে প্রমাণিত হয় এবং কারণভিত্তিক বিধান গ্রহণ করা হয়, তাহলে তাকে কিয়াসে জলি বলে। বিজ্ঞ আলিম শাহির সাহেব উক্ত দুটো উদাহরণ দিয়ে বিড়াল বা খরগোশের ঝুটা বা উচ্ছিষ্টকে পাক হিসেবে বোঝাতে চেয়েছেন। কারণ এরা এমন গৃহপালিত প্রাণী যারা সর্বদা মানুষের খুব কাছাকাছি থাকে। এদের থেকে দূরত্ব বজায় রাখা যায় না। আর এরা হারাম খাদ্যও খায় না। এজন্য এদের উচ্ছিষ্ট পাক। অনুরূপভাবে এসব কারণ যদি কোনো প্রাণীর মধ্যে পাওয়া যায় তাহলে তাদের উচ্ছিষ্টও পাক হিসেবে গণ্য হবে। এটা উক্ত উদাহরণের লক্ষ্য। যা দ্বারা মূলত কিয়াসে জলিকে নির্দেশ করে।

উত্তর

বিজ্ঞ আলিম শাহির সাহেবের দেওয়া শেষ উদাহরণ হলো, "কোনো পক্ষের বিনিময় বস্তুর সমপরিমাণের অতিরিক্ত গ্রহণ হারাম।" উক্ত উদাহরণটি কিয়াসে খফি বা অপ্রকাশ্য কিয়াসের অন্তর্ভুক্ত বলে আমি মনে করি। কোনো বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসে প্রয়োগকৃত বিধানের পিছনের কারণটি যদি সুস্পষ্ট বা বোধগম্য না হয়, তাহলে অনুরূপ বিষয়ে মুজতাহিদদের স্ব-স্ব উদ্ভাবিত কারণভিত্তিক বিধান গ্রহণ করাকে কিয়াসে খফি বা অপ্রকাশ্য কিয়াস বলে। যেসব হাদিসে ৬টি পণ্যের প্রত্যেকটির বিনিময় ক্ষেত্রে বলা হয়েছে বিনিময় বস্তুর সমপরিমাণের অতিরিক্ত গ্রহণ করা সুদ হিসেবে গণ্য হবে। আর সুদ হারাম। বিজ্ঞ আলিম শাহির সাহেবের প্রদত্ত উদাহরণ উক্ত বিধানের সাথে সামঞ্জস্যশীল। তাই এখানে কিয়াসে খফি বা অপ্রকাশ্য কিয়াস। হয়েছে। উল্লেখ্য, অনেক ক্ষেত্রে যুক্তি ও বাস্তব চাহিদার কারণে প্রকাশ্য কিয়াসের ওপর অপ্রকাশ্য কিয়াসকে প্রাধান্য দিতে হয়। যেমন বাইয়ে সালাম (بَيْعٌ سَلَمٌ) । সুতরাং বলা যায়, শাহির সাহেবের দেওয়া শেষ উপমাটি কিয়াসে খফির অন্তর্ভুক্ত।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।