শেয়ারFacebookWhatsApp

فَاعْتَبِرُوا يَأْوْلِي الْأَبْصَارِ এর যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: فاعتبروا ياولي الابصار প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে।আলোচ্য আয়াতের অর্থ হলো- 'অতএব, হে দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষেরা! তোমরা চিন্তা-গবেষণা করো' (সুরা আল-হাশর: ২)। এখানে চিন্তা- গবেষণা বলতে কোনো সমস্যার সমাধানে কুরআন-হাদিসের গভীর অধ্যয়ন ও যুক্তিসম্মত বিচার-বিশ্লেষণকে বোঝানো হয়েছে। এর ভিত্তিতেই কিয়াস সাধিত হয়। তাই এ আয়াতটির তাৎপর্য অনেক। উদ্দীপকে U ইয়াবা অবৈধ বিষয়ে T এর বক্তব্যের সমর্থনে আলোচ্য আয়াতটি পাঠ করে শোনায়। অর্থাৎ এক্ষেত্রে কিয়াস সম্পর্কে আল্লাহ তায়ালার নির্দেশ সে স্মরণ করিয়ে দিয়েছে। আলোচ্য আয়াতটি চিন্তা- গবেষণার পাশাপাশি আমাদেরকে শিক্ষা গ্রহণেরও নির্দেশ দেয়। রাসুলুল্লাহ (স) ও আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতার জন্য আল্লাহ তায়ালাইহুদিদের শাস্তি দিয়েছিলেন। এ শাস্তি শুধু তাদের জন্য নির্ধারিত ছিল না। পরবর্তীকালে যে বা যারাই এ কাজে লিপ্ত হবে তাদের জন্যও ঐ একই শাস্তি কার্যকর হবে। কিন্তু আল্লাহ তায়ালা কুরআন মাজিদে সে কথা না বলে উপর্যুক্ত আয়াতের মাধ্যমে শিক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আর আল্লাহর এই নির্দেশের মধ্য দিয়েই রাসুল (স) এর যুগেই কুরআন- হাদিসের পাশাপাশি শরিয়তের উৎস হিসেবে কিয়াসের যাত্রা শুরু হয়। তাই বলা যায়, উক্ত আয়াতটি অত্যন্ত গুরুত্ব বহন করে। পরিশেষে বলা যায়, কিয়াসের ঘোষণা বা ইঙ্গিত প্রকাশিত হওয়ায় আলোচ্য আয়াতটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এটির যথার্থতা সন্দেহাতীত।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

فَاعْتَبِرُوا يَأْوْلِي الْأَبْصَارِ এর যথার্থতা মূল্যায়ন কর।

উদ্দীপক

ইয়াবার বৈধতা নিয়ে তিন বন্ধু S, T ও U এর মধ্যে আলোচনা চলছিল। S বলল কুরআন ও হাদিসে ইয়াবা নিয়ে কোনো আলোচনা নেই। ইয়াবা নিষিদ্ধ হলে অবশ্যই তা কুরআন অথবা হাদিসে থাকত। যেহেতু আলোচনা নেই তাই ইয়াবা বৈধ। T বলল ইয়াবা অবৈধ। কারণ মদের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, ইয়াবার মধ্যেও তা আছে। U বলল, T এর কথাই সঠিক। কেননা মহান আল্লাহ বলে- فَاعْتَبِرُوا يَأْوْلِي الْأَبْصَارِ.

Rajshahi · 2017

উত্তর

ধর্মীয় বা পার্থিব যেকোনো বিষয়ে মহানবি হযরত মুহাম্মদ (স) এর যুগ পরবর্তী যেকোনো সময়ে যোগ্যতাসম্পন্ন মুসলিম মুজতাহিদদের কুরআন-সুন্নাহ সমর্থিত এবং সর্বসম্মত ঐকমত্যের নাম ইজমা।

উত্তর

কিয়াস ( قیاس ) ইসলামি শরিয়তের চতুর্থ উৎস হিসেবে কুরআন ও সুন্নাহ দ্বারা স্বীকৃত বলে এটি ছাড়া ইসলামকে সম্পূর্ণ জীবনব্যবস্থা বলা যায় না। কিয়াস ব্যতীত ইসলাম একটি গতিহীন ও সংকীর্ণ জীবনাদর্শে পরিণত হয়। ফলে সব দেশের ও সব কালের দাবি মেটানো অসম্ভব হয়ে পড়ে। কিয়াসই ইসলামকে সর্বকালীন ও সর্বজনীন জীবনাদর্শে পরিণত করে। এ কারণেই কিয়াসকে ইসলামি শরিয়তের উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটি ইসলামকে পূর্ণতা দান করেছে।

উত্তর

ইয়াবা অবৈধ হওয়া সম্পর্কে T এর বক্তব্য শরিয়তের চতুর্থ উৎস কিয়াসকে নির্দেশ করছে।মূল আইন যে যুক্তি বা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত নতুন সমস্যা সমাধানের আল্লাহর নির্দেশিত পদ্ধতিই কিয়াস। অর্থাৎ কিয়াসের মাধ্যমে কোনো সমস্যা সমাধানে সাদৃশ্যপূর্ণ বিধানের আলোকে আলেমগণ সিদ্ধান্ত প্রদান করেন। উদ্দীপকে আলোচিত বিষয়টির ক্ষেত্রেও অনুরূপ প্রক্রিয়ায় T তার সিদ্ধান্ত প্রদান করেছে। ইয়াবার বৈধতা নিয়ে তিন বন্ধুর মধ্যে আলোচনায় T ইয়াবা অবৈধ বলেমত প্রকাশ করে। এক্ষেত্রে তার যুক্তি হলো মদের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, ইয়াবার মধ্যেও তা আছে। তার এই যুক্তিটি গ্রহণযোগ্য। কুরআন মাজিদে মদ সম্পর্কে বলা হয়েছে- 'হে ইমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো' (সুরা মায়িদা: ৯০)। আবার হাদিসে বলা হয়েছে- كل خمر حرام অর্থ: যাবতীয় মদ হারাম।' সুতরাং মদ পান করা হারাম। এখন মদ মাদকতা তৈরি করে বলেই হারাম। একই ধরনের মাদকতা ইয়াবাও সৃষ্টি করে। অর্থাৎ কুরআন- হাদিসে ইয়াবা হারাম একথা সরাসরি না থাকলেও মদের বৈশিষ্ট্যের সাদৃশ্যে কিয়াসের ভিত্তিতে এটি হারাম। উদ্দীপকে T এই যুক্তির ভিত্তিতেই মূলত ইয়াবা হারাম বা অবৈধ বলে মত প্রকাশ করেছে এবং কিয়াসের ভিত্তিতে তার মতামত সম্পূর্ণ সঠিক।

উত্তর

فاعتبروا ياولي الابصار প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে।আলোচ্য আয়াতের অর্থ হলো- 'অতএব, হে দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষেরা! তোমরা চিন্তা-গবেষণা করো' (সুরা আল-হাশর: ২)। এখানে চিন্তা- গবেষণা বলতে কোনো সমস্যার সমাধানে কুরআন-হাদিসের গভীর অধ্যয়ন ও যুক্তিসম্মত বিচার-বিশ্লেষণকে বোঝানো হয়েছে। এর ভিত্তিতেই কিয়াস সাধিত হয়। তাই এ আয়াতটির তাৎপর্য অনেক। উদ্দীপকে U ইয়াবা অবৈধ বিষয়ে T এর বক্তব্যের সমর্থনে আলোচ্য আয়াতটি পাঠ করে শোনায়। অর্থাৎ এক্ষেত্রে কিয়াস সম্পর্কে আল্লাহ তায়ালার নির্দেশ সে স্মরণ করিয়ে দিয়েছে। আলোচ্য আয়াতটি চিন্তা- গবেষণার পাশাপাশি আমাদেরকে শিক্ষা গ্রহণেরও নির্দেশ দেয়। রাসুলুল্লাহ (স) ও আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতার জন্য আল্লাহ তায়ালাইহুদিদের শাস্তি দিয়েছিলেন। এ শাস্তি শুধু তাদের জন্য নির্ধারিত ছিল না। পরবর্তীকালে যে বা যারাই এ কাজে লিপ্ত হবে তাদের জন্যও ঐ একই শাস্তি কার্যকর হবে। কিন্তু আল্লাহ তায়ালা কুরআন মাজিদে সে কথা না বলে উপর্যুক্ত আয়াতের মাধ্যমে শিক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আর আল্লাহর এই নির্দেশের মধ্য দিয়েই রাসুল (স) এর যুগেই কুরআন- হাদিসের পাশাপাশি শরিয়তের উৎস হিসেবে কিয়াসের যাত্রা শুরু হয়। তাই বলা যায়, উক্ত আয়াতটি অত্যন্ত গুরুত্ব বহন করে। পরিশেষে বলা যায়, কিয়াসের ঘোষণা বা ইঙ্গিত প্রকাশিত হওয়ায় আলোচ্য আয়াতটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এটির যথার্থতা সন্দেহাতীত।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।