উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে রাকিব ও সাকিবের করণীয় ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে রাকিব ও সাকিব কিয়াস করবে। ইসলামি পরিভাষায় কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে ইজতিহাদ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। অন্য কথায় কুরআন, সুন্নাহ ও ইজমাতে যে সমস্যার সমাধান পাওয়া যায় না ইসলামি মূলনীতি অনুযায়ী বিচারবুদ্ধি প্রয়োগ করে সে সমস্যার সমাধান করাই হলো কিয়াস। সময়ের আবর্তে পরিবর্তিত হচ্ছে পরিবেশ, পরিবর্তিত হচ্ছে মানুষের চিন্তাভাবনা ও জীবনাচরণ, আসছে নিত্যনতুন প্রযুক্তি; এতসব পরিবর্তনের সাথে সাথে মানুষ যেন ইসলামি বিধানমতে চলতে পারে সেজন্য নতুন বিষয়ের সিদ্ধান্তের জন্য নির্ধারিত হলো কিয়াস পদ্ধতি। এর মাধ্যমে আগত ও অনাগত নতুন নতুন সমস্যার সমাধানে ইসলাম চিন্তাবিদদের বিচারবুদ্ধিপ্রসূত সমাধান হবে মানুষের জন্য অনুসরণীয় ধর্মীয় নীতি। আর এটাই কিয়াস। উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে, সাকিব সমাজ জীবনের এমন কিছু সমস্যা নিয়ে রাকিবের সাথে আলোচনা করল, যার সমাধান সরাসরি কুরআন ও হাদিসে নেই। এমনকি এসব সমস্যা নিয়ে তারা একজন ইসলামি চিন্তাবিদের শরণাপন্ন হলে তিনি বলেন, ইসলাম একটি গতিশীল জীবনব্যবস্থা। যেকোনো সমস্যার সমাধানই ইসলামি শরিয়তে রয়েছে। অর্থাৎ বিষয়টি যেহেতু কুরআন, হাদিস কিংবা ইজমা দ্বারা প্রতিষ্ঠিত নয়, সেহেতু এ পরিস্থিতিতে ইসলামি চিন্তাবিদ মহোদয় রাকিব ও সাকিবকে কিয়াস করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করি এবং তাদের এই মুহূর্তে কিয়াস করা উচিত।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে রাকিব ও সাকিবের করণীয় ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর