শেয়ারFacebookWhatsApp

'প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম।'- উক্তিটির আলোকে জনাব আবরারের বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর: মদের ওপর ভিত্তি করে প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হারাম ঘোষণা করা হয়েছে। ইসলাম একটি বিজ্ঞানময় ধর্ম। এর প্রতিটি বিধানের পেছনে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। যার বাস্তবতা নেশা হারাম হওয়ার মধ্যে লক্ষ করা যায়। বিজ্ঞান প্রমাণ করেছে নেশা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইসলামও এ ধরনের দ্রব্য হারাম করেছে। কুরআন-হাদিসের স্পষ্ট বাণীর মাধ্যমে মদ হারাম ঘোষিত হয়েছে। শুধু তাই নয় বরং মদ ও মাদকজাত দ্রব্য প্রস্তুত, ক্রয়- বিক্রয়, পান ইত্যাদি সবকিছুই হারাম। অন্যদিকে কুরআন ও হাদিসে গাঁজা, ইয়াবা, হেরোইন কিংবা কোকেনের বিধান উল্লেখ নেই। কারণ রাসুল (স) এর জীবদ্দশায় এগুলো ছিল না। পরবর্তী সময়ে মানুষ বৈজ্ঞানিক উৎকর্ষের অপব্যবহার করে হেরোইন বা ইয়াবার মতো বহু ক্ষতিকর মাদকদ্রব্য তৈরি করেছে। আর সাধারণ মানুষ তা গ্রহণ করে নেশাগ্রস্ত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে এগুলোর বিষয়ে বিধান জরুরি হয়েছে। এক্ষেত্রে কিয়াসের মাধ্যমে বিধান বের করা হয়েছে। মদের সাথে তুলনা করে কিয়াস করে বিধান দেওয়া হয়েছে যে, গাঁজা, হেরোইন ও কোকেন হারাম। কারণ মদ, গাঁজা, হেরোইন ও কোকেনের মধ্যে একই বৈশিষ্ট্য বিদ্যমান, আর তা হচ্ছে নেশার উপস্থিতি। এখানে মদপান করা হারাম- এটা হচ্ছে আছল বা মূল আর গাঁজা কোকেন ও হেরোইন হচ্ছে ফরয়া বা শাখা। উদ্দীপকে আবরার সাহেবের বক্তব্যে একই বিষয় ফুটে উঠেছে। মাদকদ্রব্য হওয়ার কারণেই মূলত ইয়াবা, হেরোইন প্রভৃতি হারাম। যা যুক্তিসঙ্গত।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম।'- উক্তিটির আলোকে জনাব আবরারের বক…

উদ্দীপক

মির্জাপুর নগরের শামিম খারাপ লোকের পাল্লায় পড়ে হেরোইন ও ইয়াবায় আসক্ত হয়ে পড়লে তার বন্ধু শাহীন তাকে এসব ছেড়ে দিতে বলে। তখন শামিম বলল- আল্লাহ ও তাঁর রাসুল (স) কোথাও ইয়াবা ও হেরোইন নিষেধের কথা বলেননি। এ বিষয় ইমামদের মতৈক্যও হয়নি। তাই এর বাইরে কোনো বিষয়ে আমল করা আবশ্যক নয়। একথা শুনে স্থানীয় আলিম জনাব। আবরার বলেন, 'হেরোইন ও ইয়াবা মাদকদ্রব্য। তাই এসব হারাম।'

Dhaka · 2018

উত্তর

কিয়াস দুই প্রকার। যথা- ১. কিয়াসে জলি। ২. কিয়াসে খফি।

উত্তর

সহজে বোধগম্য হওয়ায় কিয়াসে জলি বেশি গ্রহণযোগ্য। যে কিয়াসের ইল্লত বা কার্যকারণ সুস্পষ্ট এবং সবার কাছে বোধগম্য। তাকে কিয়াসে জলি বলে। কিয়াসে জলি সহজেই অনুধাবন করা যায়। উদাহরণস্বরূপ বলা যায়- মদ পান করা হারাম। এর উপর কিয়াস হয়েছে যে গাঁজা, হেরোইন সেবন হারাম। এগুলোর মধ্যে যে নেশার উপাদান রয়েছে তা সবাই জানে। নেশা সৃষ্টিকারী উপাদান থাকার কারণে মদ যেমন হারাম, তেমনি গাজা হেরোইনের মত পদার্থ একই কারণে হারাম। এভাবে কিয়াসে খফির তুলনায় সহজে অনুধাবনযোগ্য হওয়ায় কিয়াসে জলি বেশি গ্রহণযোগ্য।

উত্তর

শামিম শরিয়তের চতুর্থ উৎস কিয়াস অস্বীকার করেছে। কিয়াস হলো ইসলামি আইন প্রবর্তনের একটি পদ্ধতি। মানুষের গতিশীল জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে। এ ধরনের সমস্যার সমাধান সরাসরি কুরআন-সুন্নাতে পাওয়া যায় না। পাওয়া যায় শুধু মূলনীতি এবং সাদৃশ্যপূর্ণ কোনো বিধান। সে মূলনীতি বা বিধানের কারণ ও ধরন বিবেচনা করে নতুন উদ্ভূত সমস্যার ইসলামি সমাধান উদ্ভাবনের পদ্ধতি হচ্ছে কিয়াস। উদাহরণ স্বরূপ বলা যায়- মদ হারাম। কেননা মদ হারাম হওয়া বিষয়ে আল্লাহ তায়ালার বিধান সরাসরি বর্ণিত আছে। মদের মধ্যে নেশা সৃষ্টির উপাদান রয়েছে। একই উপাদান ইয়াবা ও হেরোইনে থাকায় এগুলোও হারাম। অথচ শামিম এগুলোকে হারাম মনে করে না। উদ্দীপকের শামিম হেরোইন ও ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে। তার বন্ধু শাহীন তাকে এসব ছেড়ে দিতে বললে সে বলে- আল্লাহ ও তাঁর রাসুল (স) কোথাও ইয়াবা ও হেরোইন নিষেধের কথা বলেননি। কুরআন, হাদিস ও ইজমার বাইরে কোনো বিধান সে মানে না। আর এর মাধ্যমে শামিম কিয়াসের বিধানকে অস্বীকার করল। অথচ কিয়াসের বিধানের ওপর আমল করা ওয়াজিব। শরিয়তের পরিপূর্ণতার জন্য কিয়াসের প্রয়োজনীয়তা রয়েছে। উপরের আলোচনার আলোকে বলা যায়, শামীম শরিয়তের মূল উৎসগুলোর একটি তথা কিয়াসকে অস্বীকার করেছে।

উত্তর

মদের ওপর ভিত্তি করে প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হারাম ঘোষণা করা হয়েছে। ইসলাম একটি বিজ্ঞানময় ধর্ম। এর প্রতিটি বিধানের পেছনে বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। যার বাস্তবতা নেশা হারাম হওয়ার মধ্যে লক্ষ করা যায়। বিজ্ঞান প্রমাণ করেছে নেশা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইসলামও এ ধরনের দ্রব্য হারাম করেছে। কুরআন-হাদিসের স্পষ্ট বাণীর মাধ্যমে মদ হারাম ঘোষিত হয়েছে। শুধু তাই নয় বরং মদ ও মাদকজাত দ্রব্য প্রস্তুত, ক্রয়- বিক্রয়, পান ইত্যাদি সবকিছুই হারাম। অন্যদিকে কুরআন ও হাদিসে গাঁজা, ইয়াবা, হেরোইন কিংবা কোকেনের বিধান উল্লেখ নেই। কারণ রাসুল (স) এর জীবদ্দশায় এগুলো ছিল না। পরবর্তী সময়ে মানুষ বৈজ্ঞানিক উৎকর্ষের অপব্যবহার করে হেরোইন বা ইয়াবার মতো বহু ক্ষতিকর মাদকদ্রব্য তৈরি করেছে। আর সাধারণ মানুষ তা গ্রহণ করে নেশাগ্রস্ত হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে এগুলোর বিষয়ে বিধান জরুরি হয়েছে। এক্ষেত্রে কিয়াসের মাধ্যমে বিধান বের করা হয়েছে। মদের সাথে তুলনা করে কিয়াস করে বিধান দেওয়া হয়েছে যে, গাঁজা, হেরোইন ও কোকেন হারাম। কারণ মদ, গাঁজা, হেরোইন ও কোকেনের মধ্যে একই বৈশিষ্ট্য বিদ্যমান, আর তা হচ্ছে নেশার উপস্থিতি। এখানে মদপান করা হারাম- এটা হচ্ছে আছল বা মূল আর গাঁজা কোকেন ও হেরোইন হচ্ছে ফরয়া বা শাখা। উদ্দীপকে আবরার সাহেবের বক্তব্যে একই বিষয় ফুটে উঠেছে। মাদকদ্রব্য হওয়ার কারণেই মূলত ইয়াবা, হেরোইন প্রভৃতি হারাম। যা যুক্তিসঙ্গত।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।