উদ্দীপকে বর্ণিত মামুনের গ্রামের মসজিদের ইমাম সাহেবের উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: মসজিদের ইমাম সাহেব ইজমা সম্পাদনের প্রতি ইঙ্গিত দিয়ে যে উক্তি করেছেন তা যথার্থ। ইজমা শব্দের অর্থ একমত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া ইত্যাদি। সাধারণভাবে বলা যায়, মহানবি (স) এর পর কোনো এক সময়কার মুসলিম উম্মতের মুজতাহিদরা একত্রিত ও সম্পূর্ণ একমত হয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করেন তা-ই ইজমা। উদ্দীপকে নামাজে মাইক ব্যবহারের সমস্যাটির মাধ্যমেই সমাধান হয়েছে। উদ্দীপকের মারুফ ও মামুন মসজিদে মাইক ব্যবহারের বিষয়টির বৈধতা জানার জন্য ইমাম সাহেবের শরণাপন্ন হয়। তিনি মুজতাহিদের ইজতিহাদপ্রসূত মাইক ব্যবহারটি বর্তমানে সর্বজন-কর্তৃক গৃহীত হওয়ার কথা জানান। বস্তুত সাহাবিদের যুগেও এমন বিতর্কিত বিষয়ে ইজমা করার প্রমাণ পাওয়া যায়। যেমন: জামাতের সাথে তারাবিহর নামাজ আদায়, খলিফা নির্বাচন প্রভৃতি ছিল ইজমাভিত্তিক সিদ্ধান্ত। ঠিক একইভাবে মসজিদে মাইক ব্যবহারের ব্যাপারে বর্তমান যুগের আলেমগণের মধ্যে ঐকমত্য হয়েছে। আধুনিক যুগে ধর্মের কাজে মাইক, মোবাইল ফোন, স্পিকার ইত্যাদি ব্যবহার হচ্ছে। এতে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়া স্বাভাবিক। আর এসব বিভ্রান্তি অপনোদনের জন্যই ইজমার উদ্ভব হয়েছে। ইমাম সাহেব এ বিষয়টি জায়েজ হওয়ার ব্যাপারে মুসলিম উম্মাহর ঐকমত্য থাকার কথা উল্লেখ করেছেন। উপরের আলোচনা অনুসারে বলা যায়। স্বয়ং সাহাবিদের মধ্যেই ইজমা করার প্রমাণ পাওয়া যায়। সুতরাং বর্তমান যুগেও মাইক কিংবা অন্যান্য নিত্যনতুন বিষয়ে ইজমার মাধ্যমে প্রতিষ্ঠিত সিদ্ধান্ত গ্রহণযোগ্য।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মামুনের গ্রামের মসজিদের ইমাম সাহেবের উক্তিটির যথার্…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর