ইয়াবা অবৈধ সহওয়া সম্পর্কে T এর বক্তব্য ব্যাখ্যা কর।
উত্তর: ইয়াবা অবৈধ হওয়া সম্পর্কে T এর বক্তব্য শরিয়তের চতুর্থ উৎস কিয়াসকে নির্দেশ করছে।মূল আইন যে যুক্তি বা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত নতুন সমস্যা সমাধানের আল্লাহর নির্দেশিত পদ্ধতিই কিয়াস। অর্থাৎ কিয়াসের মাধ্যমে কোনো সমস্যা সমাধানে সাদৃশ্যপূর্ণ বিধানের আলোকে আলেমগণ সিদ্ধান্ত প্রদান করেন। উদ্দীপকে আলোচিত বিষয়টির ক্ষেত্রেও অনুরূপ প্রক্রিয়ায় T তার সিদ্ধান্ত প্রদান করেছে। ইয়াবার বৈধতা নিয়ে তিন বন্ধুর মধ্যে আলোচনায় T ইয়াবা অবৈধ বলেমত প্রকাশ করে। এক্ষেত্রে তার যুক্তি হলো মদের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, ইয়াবার মধ্যেও তা আছে। তার এই যুক্তিটি গ্রহণযোগ্য। কুরআন মাজিদে মদ সম্পর্কে বলা হয়েছে- 'হে ইমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে বিরত থাকো' (সুরা মায়িদা: ৯০)। আবার হাদিসে বলা হয়েছে- كل خمر حرام অর্থ: যাবতীয় মদ হারাম।' সুতরাং মদ পান করা হারাম। এখন মদ মাদকতা তৈরি করে বলেই হারাম। একই ধরনের মাদকতা ইয়াবাও সৃষ্টি করে। অর্থাৎ কুরআন- হাদিসে ইয়াবা হারাম একথা সরাসরি না থাকলেও মদের বৈশিষ্ট্যের সাদৃশ্যে কিয়াসের ভিত্তিতে এটি হারাম। উদ্দীপকে T এই যুক্তির ভিত্তিতেই মূলত ইয়াবা হারাম বা অবৈধ বলে মত প্রকাশ করেছে এবং কিয়াসের ভিত্তিতে তার মতামত সম্পূর্ণ সঠিক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইয়াবা অবৈধ সহওয়া সম্পর্কে T এর বক্তব্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর